ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় জেলা জজের বাসভবন ও গ্রামীণ ব্যাংক লক্ষ্য করে ককটেল হামলা মোহাম্মদপুরে ববি হাজ্জাজের সহকারীর আইফোন ছিনতাই শতাধিক পিঠার পসরা নিয়ে মিরপুরে এভেরোজের শীত উৎসব বিজয় মাসের সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানের বদলে নয়াপল্টনে করবে বিএনপি ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসি দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ, অর্ধেকই সমকামী রংপুর প্রেস ক্লাবের সামনে বোমা সদৃশ বস্তু, আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে রাখা হয়েছে বলে ধারণা ডিবির এবার চীন-পাকিস্তান-তুরস্কের ‘সামরিক বন্ধুত্ব’, শঙ্কিত ভারতের প্রতিরক্ষা প্রধান ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘কানি’, আঘাত হানতে পারে যেসব অঞ্চলে ইতালিতে বাঁধনের ওপর হামলার ঘটনায় ৩ বাংলাদেশির বিরুদ্ধে তদন্ত শুরু

ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের
  • আপলোড সময় : ২৯ নভেম্বর ২০২৬, বিকাল ৫:৭ সময়
  • আপডেট সময় : ২৯ নভেম্বর ২০২৬, বিকাল ৫:৭ সময়
ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের প্রস্তুতি, দলগুলোর মতামত ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতেই এই তিন দিনের সংলাপের আয়োজন করা হয়েছে।


রোববার ২৯ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে প্রথম পর্বে ১৫টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। প্রথম দিনের আলোচনায় জাতীয় পার্টি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল, জাকের পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণফোরামের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. আব্দুল মমিন সরকার জানান, প্রথম দিনের সংলাপে বিএনপি, জামায়াতে ইসলামী, লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও খেলাফত আন্দোলনের অংশ নেওয়ার কথা ছিল। তবে পরবর্তী সময়ে দলগুলো অন্য পর্বে সংলাপে অংশ নেওয়ার আগ্রহ জানিয়েছে।


তিন দিনের এই সংলাপের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর। ওইদিন বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ মোট ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন। সংলাপের শেষ পর্ব অনুষ্ঠিত হবে ১ ডিসেম্বর। সেদিন জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও নাগরিক ঐক্যসহ আরও ১৮টি দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে কমিশন।


বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি। তবে কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। ফলে দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি। একই কারণে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরীকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও সংলাপে রাখা হয়নি। এদিকে নির্বাচন কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন। প্রথম ধাপে ২১ জানুয়ারি ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে ভোট হবে। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি ভোট হবে ১ হাজার ৬৯টি ইউনিয়নে। তৃতীয় ধাপে ২৯ এপ্রিল ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ১৩ মে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ২৭ মে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী

উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী