ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এবার চীন-পাকিস্তান-তুরস্কের ‘সামরিক বন্ধুত্ব’, শঙ্কিত ভারতের প্রতিরক্ষা প্রধান ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘কানি’, আঘাত হানতে পারে যেসব অঞ্চলে ইতালিতে বাঁধনের ওপর হামলার ঘটনায় ৩ বাংলাদেশির বিরুদ্ধে তদন্ত শুরু সাগরপথে মালয়েশিয়ায় মানব পাচারের চেষ্টা, উদ্ধার ৩১৭ ইরানের সঙ্গে স্থল সীমান্ত বন্ধে ইরাককে যুক্তরাষ্ট্রের চাপ, তেহরানে জরুরি বৈঠক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে হিসাবরক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী মালয়েশিয়াগামী কর্মীদের ঘিরে প্রতারণার জাল সরকারের জনমুখী কর্মকাণ্ড সংবাদমাধ্যমে যথাযথভাবে প্রচার পাচ্ছে না: রিজভী এলএনজি আমদানিতে বছরে ২৬ বিলিয়ন ডলার ব্যয়ের ঝুঁকিতে বাংলাদেশ যুদ্ধ শেষ করতে ইরানের শীর্ষ নেতাদের হত্যার ছক ট্রাম্প প্রশাসনের!

এবার চীন-পাকিস্তান-তুরস্কের ‘সামরিক বন্ধুত্ব’, শঙ্কিত ভারতের প্রতিরক্ষা প্রধান

চীন ও সম্ভাব্য তুরস্কের সহায়তায় পাকিস্তানের মহাকাশ সক্ষমতা দ্রুত বাড়ছে—এমন আশঙ্কা সামনে রেখে ভারতকে নিজেদের সামরিক মহাকাশ শক্তি
  • আপলোড সময় : ২৯ নভেম্বর ২০২৬, দুপুর ৩:৪৬ সময়
  • আপডেট সময় : ২৯ নভেম্বর ২০২৬, দুপুর ৩:৪৬ সময়
এবার চীন-পাকিস্তান-তুরস্কের ‘সামরিক বন্ধুত্ব’, শঙ্কিত ভারতের প্রতিরক্ষা প্রধান

চীন ও সম্ভাব্য তুরস্কের সহায়তায় পাকিস্তানের মহাকাশ সক্ষমতা দ্রুত বাড়ছে—এমন আশঙ্কা সামনে রেখে ভারতকে নিজেদের সামরিক মহাকাশ শক্তি আরও দ্রুত বাড়ানোর তাগিদ দিয়েছেন দেশটির চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল এন এস রাজা সুব্রামানি।


শুক্রবার ২৭ নভেম্বর বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনে ‘ভবিষ্যতের যুদ্ধ এবং বহুমুখী অভিযান পরিচালনায় ভারতের প্রস্তুতি’ শীর্ষক এক অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। জেনারেল সুব্রামানি বলেন, চীনের সহায়তায় পাকিস্তানের মহাকাশ কর্মসূচি এগিয়ে যাচ্ছে। একই সঙ্গে পাকিস্তানের জাতীয় মহাকাশ সংস্থা সুপারকো নিজস্ব সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। তার মতে, এ ক্ষেত্রে তুরস্কের কাছ থেকেও পাকিস্তান সহায়তা পেতে পারে।


তিনি আরও বলেন, ‘অপারেশন সিঁদুর’ চলাকালীন এবং এর পরবর্তী সময়ে পাকিস্তান, চীন ও তুরস্কের মধ্যে সামরিক সহযোগিতা ভারতের নিরাপত্তা মূল্যায়নে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। বিশেষ করে গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও পর্যবেক্ষণ এবং অবস্থান নির্ধারণ, নেভিগেশন ও সময় নির্ধারণের মতো ক্ষেত্রে চীনের উন্নত প্রযুক্তি পাকিস্তান ব্যবহার করতে পারে। ভারতের সামরিক পরিকল্পনায় এসব বিষয় বিবেচনায় নিয়ে নিজেদের নজরদারি ও মহাকাশভিত্তিক সামরিক সম্পদ আরও শক্তিশালী করার ওপর জোর দেন তিনি।


এ জন্য ভারতের ‘মহাকাশভিত্তিক নজরদারি তৃতীয় ধাপ’ কর্মসূচিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন সিডিএস। এই প্রকল্পের আওতায় আগামী তিন বছরে ৫২টি বিশেষায়িত সামরিক কৃত্রিম উপগ্রহ মোতায়েনের পরিকল্পনা রয়েছে। ২০২৪ সালের অক্টোবরে ভারতের মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক কমিটি প্রকল্পটির অনুমোদন দেয়। প্রায় ২৬ হাজার ৯৬৮ কোটি রুপি ব্যয়ের এই কর্মসূচিতে ২১টি উপগ্রহ তৈরি ও উৎক্ষেপণ করবে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। আর বাকি ৩১টি উপগ্রহ তৈরির দায়িত্ব পাবে বেসরকারি প্রতিষ্ঠানগুলো।


পাশাপাশি চীনের মহাকাশ সক্ষমতার দ্রুত সম্প্রসারণের কথাও তুলে ধরেন জেনারেল সুব্রামানি। তার বক্তব্য অনুযায়ী, স্যাটেলাইট অকার্যকর করা কিংবা লক্ষ্যবস্তুতে পরিণত করার মতো উন্নত প্রযুক্তি চীনের রয়েছে বলে ধারণা করা হয়। স্যাটেলাইট যোগাযোগ ও নেভিগেশন ব্যবস্থায় বিঘ্ন ঘটাতে পারে এমন মহাকাশবিরোধী ব্যবস্থা এবং ইলেকট্রনিক যুদ্ধের সরঞ্জামও চীনের হাতে রয়েছে বলে তিনি উল্লেখ করেন। সব মিলিয়ে আধুনিক যুদ্ধের ধরন দ্রুত বদলে যাওয়ায় স্থল, জল ও আকাশের পাশাপাশি মহাকাশেও সক্ষমতা অর্জনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ভারতের প্রতিরক্ষা নেতৃত্ব। তাই উন্নত মহাকাশ, নজরদারি ও প্রতিরক্ষা প্রযুক্তিতে বিনিয়োগ আরও বাড়ানোর ওপর জোর দিয়েছেন সিডিএস জেনারেল সুব্রামানি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী

উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী