ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এবার চীন-পাকিস্তান-তুরস্কের ‘সামরিক বন্ধুত্ব’, শঙ্কিত ভারতের প্রতিরক্ষা প্রধান ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘কানি’, আঘাত হানতে পারে যেসব অঞ্চলে ইতালিতে বাঁধনের ওপর হামলার ঘটনায় ৩ বাংলাদেশির বিরুদ্ধে তদন্ত শুরু সাগরপথে মালয়েশিয়ায় মানব পাচারের চেষ্টা, উদ্ধার ৩১৭ ইরানের সঙ্গে স্থল সীমান্ত বন্ধে ইরাককে যুক্তরাষ্ট্রের চাপ, তেহরানে জরুরি বৈঠক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে হিসাবরক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী মালয়েশিয়াগামী কর্মীদের ঘিরে প্রতারণার জাল সরকারের জনমুখী কর্মকাণ্ড সংবাদমাধ্যমে যথাযথভাবে প্রচার পাচ্ছে না: রিজভী এলএনজি আমদানিতে বছরে ২৬ বিলিয়ন ডলার ব্যয়ের ঝুঁকিতে বাংলাদেশ যুদ্ধ শেষ করতে ইরানের শীর্ষ নেতাদের হত্যার ছক ট্রাম্প প্রশাসনের!

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘কানি’, আঘাত হানতে পারে যেসব অঞ্চলে

বঙ্গোপসাগরে আবারও ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা নিয়ে সতর্ক নজর রাখছেন আবহাওয়াবিদরা। গত এক মাসে অর্ণব, মুরাসু ও আকভান—পরপর তিনটি
  • আপলোড সময় : ২৯ নভেম্বর ২০২৬, দুপুর ৩:৪৫ সময়
  • আপডেট সময় : ২৯ নভেম্বর ২০২৬, দুপুর ৩:৪৫ সময়
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘কানি’, আঘাত হানতে পারে যেসব অঞ্চলে

বঙ্গোপসাগরে আবারও ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা নিয়ে সতর্ক নজর রাখছেন আবহাওয়াবিদরা। গত এক মাসে অর্ণব, মুরাসু ও আকভান—পরপর তিনটি ঘূর্ণিঝড়ের পর এবার দক্ষিণ আন্দামান সাগরে নতুন একটি ঘূর্ণাবর্ত তৈরির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। এটি পরে ঘূর্ণিঝড়ে রূপ নিলে সম্ভাব্য নাম হতে পারে ‘কানি’। রোববার (২৯ নভেম্বর) ইন্ডিয়া ডট কমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ‘কানি’ নামটি প্রস্তাব করেছে মালদ্বীপ। নামটি উপকূলীয় অঞ্চলের একটি বিশেষ ধরনের গাছের সঙ্গে সম্পর্কিত।


ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ২৯ নভেম্বর দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এরপর ৩০ নভেম্বরের মধ্যে সেটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে অনুকূল পরিবেশ পেলে এটি আরও শক্তিশালী হতে পারে। আবহাওয়া দপ্তরের উপগ্রহচিত্রের পূর্বাভাসে দেখা যাচ্ছে, ২৯ নভেম্বর সন্ধ্যার দিকে দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্তটি তৈরি হতে পারে। এরপর ৩০ নভেম্বরের দিকে এটি নিম্নচাপ এলাকায় পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। ২ ডিসেম্বরের দিকে সিস্টেমটি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনাও রয়েছে।


তবে সম্ভাব্য এই সিস্টেমের তীব্রতা ও গতিপথ নিয়ে এখনো যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে। বিভিন্ন আবহাওয়া মডেলের পূর্বাভাসে একে অপরের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে না। কোনো কোনো মডেল ইঙ্গিত দিচ্ছে, সিস্টেমটি পশ্চিম থেকে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে তামিলনাড়ু বা শ্রীলঙ্কা উপকূলের দিকে যেতে পারে। আবার কিছু মডেলে মিয়ানমারের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনাও দেখানো হয়েছে। অন্যদিকে, আরেকটি পূর্বাভাসে শ্রীলঙ্কা ও দক্ষিণ ভারতের দিকে যাওয়ার ইঙ্গিত রয়েছে। ফলে সম্ভাব্য ঘূর্ণিঝড়টির চূড়ান্ত গতিপথ এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।


আবহাওয়াবিদরা বঙ্গোপসাগরে তৈরি হতে যাওয়া এই সম্ভাব্য সিস্টেমের গতিবিধির ওপর নজর রাখছেন। ২৭ নভেম্বরের সর্বশেষ জিএফসি মডেলেও সিস্টেমটির অবস্থান ও অগ্রসর হওয়ার প্রবণতা নিয়ে নতুন ইঙ্গিত পাওয়া গেছে। তবে পরবর্তী মডেল হালনাগাদে এর শক্তি ও গতিপথ পরিবর্তিত হতে পারে। এদিকে, সম্ভাব্য ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় সাময়িক পরিবর্তন আসতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল থেকে পরপর দুই দিন দক্ষিণবঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন—দুই ধরনের তাপমাত্রাই ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী

উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী