ঢাকা | |
সংবাদ শিরোনাম :

এলএনজি আমদানিতে বছরে ২৬ বিলিয়ন ডলার ব্যয়ের ঝুঁকিতে বাংলাদেশ

এলএনজি আমদানিনির্ভর বিদ্যুৎ উৎপাদনের কারণে বাংলাদেশকে বছরে সর্বোচ্চ ২ হাজার ৫৮০ কোটি ডলার পর্যন্ত ব্যয় করতে হতে পারে।
  • আপলোড সময় : ২৯ নভেম্বর ২০২৬, দুপুর ১১:৫৩ সময়
  • আপডেট সময় : ২৯ নভেম্বর ২০২৬, দুপুর ১১:৫৩ সময়
এলএনজি আমদানিতে বছরে ২৬ বিলিয়ন ডলার ব্যয়ের ঝুঁকিতে বাংলাদেশ

এলএনজি আমদানিনির্ভর বিদ্যুৎ উৎপাদনের কারণে বাংলাদেশকে বছরে সর্বোচ্চ ২ হাজার ৫৮০ কোটি ডলার পর্যন্ত ব্যয় করতে হতে পারে। শুধু তাই নয়, নতুন গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও অবকাঠামো নির্মাণের পরিকল্পনা বাস্তবায়িত হলে বাড়তে পারে কার্বন নিঃসরণ, বায়ুদূষণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি।


‘এলএনজির শেষ চেষ্টা: বাংলাদেশের জন্য এমআইডিআই মাস্টারপ্ল্যান’ শীর্ষক এক প্রতিবেদনে এসব আশঙ্কার কথা তুলে ধরা হয়েছে। আন্তর্জাতিক সংস্থা মার্কেট ফোর্সেস, ওয়াটারকিপার্স বাংলাদেশ ও ধরিত্রী রক্ষায় আমরা—ধরা যৌথভাবে প্রতিবেদনটি প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগের আওতায় জীবাশ্ম জ্বালানিভিত্তিক নতুন অবকাঠামো নির্মাণে প্রায় ২ হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ১ হাজার ৯০০ কোটি এবং স্থলভিত্তিক এলএনজি আমদানি টার্মিনাল নির্মাণে প্রায় ১০০ কোটি ডলার ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।


জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার তৈরি এই মহাপরিকল্পনায় চট্টগ্রাম অঞ্চলে নতুন করে ১৩ হাজার মেগাওয়াট এলএনজিভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গড়ে তোলার কথা বলা হয়েছে। পাশাপাশি প্রতিদিন এক হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের সক্ষমতাসম্পন্ন একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনাও রয়েছে। প্রতিবেদনে ২০২৭ সালের পূর্বাভাস তুলে ধরে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে এলএনজির গড় দাম দীর্ঘ মেয়াদে অপরিবর্তিত থাকলে বছরে আমদানি ব্যয় সর্বোচ্চ ২ হাজার ৫৮০ কোটি ডলারে পৌঁছাতে পারে। তবে দাম কমে গেলে এই ব্যয় নেমে আসতে পারে ৭০০ কোটি ডলারে। অর্থাৎ আন্তর্জাতিক বাজারের দামের ওঠানামার ওপর বাংলাদেশের জ্বালানি ব্যয় ব্যাপকভাবে নির্ভর করবে।


প্রতিবেদনের লেখক ও মার্কেট ফোর্সেসের এশিয়া জ্বালানি রূপান্তর বিভাগের পরিচালক মুনিরা চৌধুরী বলেন, আমদানি করা গ্যাসের উচ্চমূল্য দেশের উৎপাদনশীল শিল্প খাতকে ক্ষতিগ্রস্ত করছে। বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় শিল্পকারখানার উৎপাদন কমছে, বাড়ছে অর্থনৈতিক ক্ষতি। পাশাপাশি জীবাশ্ম জ্বালানির দূষণে মানুষের স্বাস্থ্যও ঝুঁকির মুখে পড়ছে। অন্যদিকে, বাংলাদেশে সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা ২৪০ হাজার মেগাওয়াট এবং স্থলভিত্তিক বায়ুবিদ্যুতের সম্ভাবনা ৩০ হাজার মেগাওয়াট বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অথচ নবায়নযোগ্য জ্বালানির এই বিপুল সম্ভাবনা কাজে লাগানোর পরিবর্তে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগের পরিকল্পনাই বেশি গুরুত্ব পাচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী

উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী