ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে সক্রিয় বিএনপিসহ দলগুলো ১৯৭১ সালে ভারত বাঙালিদের সাহায্য করেনি, লক্ষ্য ছিল পাকিস্তানকে দুর্বল করা পাঠ্যবই ছাপা ও বিতরণে রেকর্ড মাটির ওপর উঠে আসছে সোনা, বিস্ময়ে বিশ্ব! ভবদহ জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে চার মন্ত্রী প্রতিমন্ত্রীর আশ্বাস ঢাকাসহ কয়েক স্থানে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ তুর্যের মৃত্যুতে মায়ের প্যারোলে মুক্তিতে সরকারের নিষেধ ছিল না: রাশেদ খাঁন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে হামাসকে সন্ত্রাসী স্বীকৃতি দিল আরব দল আর্জেন্টিনার এস্তুদিয়ান্তেসকে হারিয়ে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন ব্রাজিলের পালমেইরাস শতাধিক গুম-খুনের মামলা: জিয়াউল আহসানের পক্ষে আসামিপক্ষের যুক্তিতর্ক আজ

শতাধিক গুম-খুনের মামলা: জিয়াউল আহসানের পক্ষে আসামিপক্ষের যুক্তিতর্ক আজ

আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক গুম ও হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানের পক্ষে
  • আপলোড সময় : ২৯ নভেম্বর ২০২৬, সকাল ৯:৩৩ সময়
  • আপডেট সময় : ২৯ নভেম্বর ২০২৬, সকাল ৯:৩৩ সময়
শতাধিক গুম-খুনের মামলা: জিয়াউল আহসানের পক্ষে আসামিপক্ষের যুক্তিতর্ক আজ

আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক গুম ও হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানের পক্ষে আজ যুক্তিতর্ক উপস্থাপন করবে আসামিপক্ষ।


রোববার ২৯ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই যুক্তিতর্ক উপস্থাপনের কথা রয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে মামলার কার্যক্রম অনুষ্ঠিত হবে। নিরাপত্তাজনিত কারণে জিয়াউল আহসান সরাসরি ট্রাইব্যুনালে উপস্থিত না হয়ে ভার্চুয়ালি বিচারকাজে অংশ নিচ্ছেন। তার পক্ষে আইনজীবী সাহিদুর রহমান ও নাজনীন নাহার আইনি লড়াই করছেন।


এর আগে ২৬ নভেম্বর রাষ্ট্রপক্ষের সমাপনী বক্তব্যের তৃতীয় দিনে জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি দাবি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি জিয়াউল আহসানকে নৃশংস খুনি, মানবতাবিরোধী অপরাধী ও জঘন্য সিরিয়াল কিলার হিসেবে উল্লেখ করে মৃত্যুদণ্ড কার্যকর এবং তার সব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আবেদন জানান। একই সঙ্গে ভুক্তভোগীদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ারও দাবি করা হয়।


এদিন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামও জিয়াউল আহসানের সর্বোচ্চ সাজা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেন। রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে মামলার অভিযোগ, সাক্ষ্যপ্রমাণ, বিচারপ্রক্রিয়ার ন্যায়সংগততা এবং দেশি-বিদেশি আইন ও বিচারিক নজির তুলে ধরা হয়। এর আগে ২৪ নভেম্বর মামলার যুক্তিতর্ক শুরু হয়। প্রথম দিনে জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগ ও মামলার ঘটনাবলি তুলে ধরেন চিফ প্রসিকিউটর। পরদিন বিচারপ্রক্রিয়ার ন্যায়সংগততা নিয়ে আইন ও তথ্যের ব্যাখ্যা দেওয়া হয়।


গত ২২ নভেম্বর জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি। এ সময় তিনি মামলাসংক্রান্ত কিছু কাগজপত্র ও ভিডিও উপস্থাপন করেন। এর আগে ১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে মোট তিনটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুরের পুবাইলে সজলসহ তিনজনকে হত্যার কথা বলা হয়েছে। দ্বিতীয় অভিযোগে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত বরগুনার পাথরঘাটায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যার অভিযোগ রয়েছে।


তৃতীয় অভিযোগেও ৫০ জনকে হত্যার কথা উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রপক্ষের দাবি, একই সময়ে বরগুনার বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন এলাকায় তথাকথিত বনদস্যু দমনের আড়ালে মাসুদসহ ৫০ জনকে হত্যা করা হয়। এসব অভিযোগের ভিত্তিতে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ২৩ ডিসেম্বর জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। এর আগে ১৭ ডিসেম্বর তার বিরুদ্ধে তিনটি অভিযোগ আমলে নেওয়া হয় এবং রাষ্ট্রপক্ষ আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী

উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী