ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে সক্রিয় বিএনপিসহ দলগুলো ১৯৭১ সালে ভারত বাঙালিদের সাহায্য করেনি, লক্ষ্য ছিল পাকিস্তানকে দুর্বল করা পাঠ্যবই ছাপা ও বিতরণে রেকর্ড মাটির ওপর উঠে আসছে সোনা, বিস্ময়ে বিশ্ব! ভবদহ জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে চার মন্ত্রী প্রতিমন্ত্রীর আশ্বাস ঢাকাসহ কয়েক স্থানে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ তুর্যের মৃত্যুতে মায়ের প্যারোলে মুক্তিতে সরকারের নিষেধ ছিল না: রাশেদ খাঁন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে হামাসকে সন্ত্রাসী স্বীকৃতি দিল আরব দল আর্জেন্টিনার এস্তুদিয়ান্তেসকে হারিয়ে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন ব্রাজিলের পালমেইরাস শতাধিক গুম-খুনের মামলা: জিয়াউল আহসানের পক্ষে আসামিপক্ষের যুক্তিতর্ক আজ

মিয়ানমারে বিয়ের আসর ও স্কুলে সামরিক হামলা, বহু মানুষের মৃত্যু

মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে সেনাবাহিনীর ধারাবাহিক বিমান হামলায় বিয়ের অনুষ্ঠান, স্কুল ও আবাসিক এলাকায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে। এসব
  • আপলোড সময় : ২৯ নভেম্বর ২০২৬, সকাল ৯:২৯ সময়
  • আপডেট সময় : ২৯ নভেম্বর ২০২৬, সকাল ৯:২৯ সময়
মিয়ানমারে বিয়ের আসর ও স্কুলে সামরিক হামলা, বহু মানুষের মৃত্যু

মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে সেনাবাহিনীর ধারাবাহিক বিমান হামলায় বিয়ের অনুষ্ঠান, স্কুল ও আবাসিক এলাকায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে। এসব হামলায় শিক্ষার্থী, শিক্ষক এবং অল্পবয়সী বৌদ্ধ ভিক্ষুসহ বহু বেসামরিক মানুষ নিহত হয়েছেন। শনিবার ২৮ নভেম্বর দেশটির দক্ষিণাঞ্চলীয় শান রাজ্যের মোয়ে বাই গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে বিমান হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ৩০ জন নিহত এবং আরও ৩৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।


এর আগে বৃহস্পতিবার ২৬ নভেম্বর মধ্য মিয়ানমারের মাগওয়ে অঞ্চলের ইন ইয়োন গ্রামের একটি স্কুলে বিমান হামলা চালানো হয়। নির্বাসিত জাতীয় ঐক্যের সরকারের দাবি, ওই হামলায় অন্তত ২০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ওই এলাকায় সামরিক সরকারবিরোধী প্রতিরোধ গোষ্ঠীগুলোর তৎপরতা রয়েছে। এ ছাড়া শনিবার পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের ম্রাউক-উ শহরের একটি আবাসিক এলাকাতেও বিমান হামলা চালানো হয়। এতে কয়েকজন নিহত হওয়ার পাশাপাশি প্রায় ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এলাকাটি বর্তমানে সামরিক সরকারের বিরুদ্ধে লড়াইরত একটি শক্তিশালী জাতিগত সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে।


একই সময়ে বিভিন্ন এলাকায় বেসামরিক স্থাপনায় হামলার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে বিয়ের অনুষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় হামলায় সাধারণ মানুষের হতাহতের ঘটনা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। এসব হামলার বিষয়ে এখন পর্যন্ত মিয়ানমারের সেনাবাহিনী নেতৃত্বাধীন সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী

উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী