ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এলএনজি আমদানিতে ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে: উপদেষ্টা দেশের ভেতরে কোনো অপতৎপরতা বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ফকল্যান্ড ইস্যুতে আর্জেন্টিনার দাবি নাকচ আন্তর্জাতিক আদালতের উপবৃত্তির আওতায় আসছেন দেশের ৭৩ লাখের বেশি ছাত্রী শীতকালে পাকা কলা খাওয়ার ৫ উপকারিতা, কখন খাবেন? মিয়ানমারে বিয়ের বাড়িতে বিমান হামলা, প্রাণ গেল ১৭ জনের গাজায় চিকিৎসাকেন্দ্রে ইসরায়েলি হামলা, নিহত এমএসএফের দুই কর্মী প্যারিসে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক অস্তিত্বের সংকটে জাতীয় পাখি দোয়েল, হারিয়ে যাচ্ছে চিরচেনা সুর মিরপুর টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

দেশের ভেতরে কোনো অপতৎপরতা বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তের ওপারে কী ঘটছে, সেটি বাংলাদেশের দেখার বিষয় নয়। তবে দেশের অভ্যন্তরে কিংবা সীমান্তের এপারে কোনো ব্যক্তি বা
  • আপলোড সময় : ২৮ নভেম্বর ২০২৬, রাত ৮:২৭ সময়
  • আপডেট সময় : ২৮ নভেম্বর ২০২৬, রাত ৮:২৭ সময়
দেশের ভেতরে কোনো অপতৎপরতা বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
সীমান্তের ওপারে কী ঘটছে, সেটি বাংলাদেশের দেখার বিষয় নয়। তবে দেশের অভ্যন্তরে কিংবা সীমান্তের এপারে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অনৈতিক কর্মকাণ্ড বা অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে কোনো বিদেশি ব্যক্তির অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য ও অরাজনৈতিক বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। শনিবার রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে প্রায় দুই সপ্তাহ দেশের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ, গণপরিবহনে অগ্নিসংযোগ এবং বাড়িঘরে হামলার মতো একাধিক ঘটনা ঘটে। পুলিশের ভাষ্য অনুযায়ী, এসব সহিংসতার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়িত। মাঝখানে বিচ্ছিন্নভাবে ককটেল নিক্ষেপ ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনা কমে এলেও সম্প্রতি আবার তা বেড়েছে। শুক্রবার রাতেও ঢাকার কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকে। তাদের মূল কাজই হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। যেকোনো সময় অস্থিরতা তৈরির আশঙ্কা থাকে বলেই পুলিশ, অন্যান্য নিরাপত্তা বাহিনী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে তিনি বলেন, মজুরি বোর্ডের ঘোষিত ন্যূনতম মজুরিকে সাধারণ শ্রমিকেরা ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। তাঁরা সন্তুষ্ট এবং নিয়মতান্ত্রিকভাবে অবস্থান করছেন। তবে শ্রমিক পরিচয় ব্যবহার করে কিছু ব্যক্তি এবং সীমান্তের ওপার থেকে উসকানি দিয়ে জ্বালাও-পোড়াওয়ের চেষ্টা চালানো হচ্ছে। দেশের কয়েকটি ইউনিয়ন পর্যায়ে বিচ্ছিন্নভাবে মশালমিছিল করে অস্থিরতা তৈরির পরিকল্পনাও করা হচ্ছে। তবে এসব অপচেষ্টা সফল হবে না। সাম্প্রতিক নাশকতা ও সহিংসতায় আহত পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজ নিতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। পাশাপাশি দায়িত্ব পালনে সাহসিকতা ও বীরত্বের স্বীকৃতি হিসেবে তাঁদের পুলিশ পদকসহ বিভিন্নভাবে পুরস্কৃত করার আশ্বাস দেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পেশাদারত্ব ও ধৈর্যের প্রশংসা করে সালাহউদ্দিন আহমদ বলেন, চাকরিতে যোগ দেওয়ার সময় সদস্যরা প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করেও জনগণের জানমালের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা বজায় রাখার শপথ নেন। সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের সময় বাহিনীর সদস্যরা নিজেরা গুরুতর আহত হওয়ার পরও অসাধারণ সংযম দেখিয়েছেন। তাঁরা কোনো শ্রমিকের ওপর হাত তোলেননি। ফলে প্রাণহানির মতো কোনো ঘটনা ঘটেনি। এ বিষয়টি দেশ-বিদেশে প্রশংসা পেয়েছে।

হাসপাতাল পরিদর্শনের সময় পুলিশ কর্মকর্তাদের যথাযথ ক্যারিয়ার পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অবকাঠামো আধুনিকায়ন এবং চিকিৎসাসেবার মান উন্নয়নে নেওয়া প্রকল্পগুলোকে অগ্রাধিকার দিয়ে দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন তিনি। কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী পিলখানায় বিজিবি সদর দপ্তরের শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে যান। সেখানে গোপালগঞ্জ ও গাজীপুরে দায়িত্ব পালন করতে গিয়ে আহত হয়ে চিকিৎসাধীন বিজিবি সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির উপস্থিত ছিলেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মজুরি নিয়ে মালিক-শ্রমিক দুই পক্ষ সংশোধিত প্রস্তাব দেবে

মজুরি নিয়ে মালিক-শ্রমিক দুই পক্ষ সংশোধিত প্রস্তাব দেবে