ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি ও কৌশলগত অংশীদারত্বে জোর: বার্লিনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঝড়-বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র বিদ্যুৎহীন ১০ লাখ গ্রাহক, ৪০০ ফ্লাইট বাতিল আওয়ামী লীগ নেতাকে ধরতে গ্রামবাসীর বাধা, ফিরে গেল পুলিশ ২ লাখ কোচিং সেন্টারে জড়িত লাখো শিক্ষক! চারঘাটে রস ছাড়াই তৈরি শত শত মণ ‘খাঁটি গুড়’! নিরাপদ পানি পাচ্ছে না দেশের ৬৩ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রে প্রত্যেক শিশুকে স্পেসএক্সের দুটি করে শেয়ার দেবেন ইলন মাস্ক বিদেশি আগ্নেয়াস্ত্র পরিবহন করার ট্রানজিট রাজশাহী? সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ তিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলের গেটে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

আওয়ামী লীগ নেতাকে ধরতে গ্রামবাসীর বাধা, ফিরে গেল পুলিশ

সিরাজগঞ্জের শাহজাদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক পৌর মেয়র হালিমুল হক মিরুকে গ্রেপ্তার করতে গিয়ে গ্রামবাসীর
  • আপলোড সময় : ২৮ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৩৭ সময়
  • আপডেট সময় : ২৮ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৩৭ সময়
আওয়ামী লীগ নেতাকে ধরতে গ্রামবাসীর বাধা, ফিরে গেল পুলিশ

সিরাজগঞ্জের শাহজাদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক পৌর মেয়র হালিমুল হক মিরুকে গ্রেপ্তার করতে গিয়ে গ্রামবাসীর বাধার মুখে পড়েছে পুলিশ। কয়েকশ নারী-পুরুষ লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করলে শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার না করেই ফিরে যায় পুলিশের দল। শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে শাহজাদপুর পৌর শহরের নলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। হালিমুল হক মিরু নলুয়া গ্রামের বাসিন্দা। তিনি সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র। পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত একটি মামলা রয়েছে তার বিরুদ্ধে।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে থানার একটি দল মিরুকে গ্রেপ্তার করতে তার বাড়িতে যায়। পুলিশের উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই গ্রামের কয়েকশ নারী-পুরুষ লাঠিসোঁটা নিয়ে সড়কে জড়ো হন। তারা বিক্ষোভ করে পুলিশকে গ্রেপ্তারে বাধা দেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে মানুষের উপস্থিতিও বাড়তে থাকে। পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত মিরুকে গ্রেপ্তার না করেই ঘটনাস্থল ত্যাগ করে পুলিশ। পরে রাতে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।


স্থানীয়দের দাবি, এলাকায় হালিমুল হক মিরুর জনপ্রিয়তা রয়েছে। ২০২৪ সালের ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে তিনি ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও তিনি কোনো সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিলেন না বলে দাবি করেন স্থানীয়রা। তাদের ভাষ্য, মিরুকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ হয়ে তারা রাস্তায় নেমে আসেন।


এদিকে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ মিরুকে গ্রেপ্তার করতে গেলেও তিনি বাড়িতে ছিলেন না। পরে গ্রেপ্তারের খবর শুনে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে সড়কে অবস্থান নেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করে। তবে গ্রামবাসীর বাধার কারণে একজন মামলার আসামিকে গ্রেপ্তার করতে না পেরে পুলিশের ফিরে যাওয়ার ঘটনায় এলাকায় নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল, পরীক্ষার সূচি অপরিবর্তিত

ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল, পরীক্ষার সূচি অপরিবর্তিত