ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজ নিরাপদে চলাচলে ইরানকে আবার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু কেলির ফিফটিতে ঘুরে দাঁড়াচ্ছে নিউজিল্যান্ড হরমুজে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইরানের নির্দেশনা আগামীবার হজের খরচ যেন মধ্যবিত্তের নাগালে থাকে সে ব্যবস্থা করবো: বিমান প্রতিমন্ত্রী জাল সনদে ফুয়েল কার্ড নিতে গিয়ে দুই যুবক আটক-জরিমানা লেবাননে বুলডোজার দিয়ে একের পর এক ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি বিএনপির মনোনয়ন পেলেন না আলোচনায় থাকা চমক

দ্বীপ ও পাহাড়ে দেয়া হবে ইন্টারনেট সেবা, স্মার্ট হবে ডাকঘর : পলক

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, কুতুবদিয়া সেন্টমার্টিন সহ কক্সবাজারের পাহাড়ি দুর্গম অঞ্চলও উচ্চ
  • আপলোড সময় : ২৯ জানুয়ারী ২০২৪, সকাল ৮:০ সময়
  • আপডেট সময় : ২৯ জানুয়ারী ২০২৪, সকাল ৮:০ সময়
দ্বীপ ও পাহাড়ে দেয়া হবে ইন্টারনেট সেবা, স্মার্ট হবে ডাকঘর : পলক ছবি : সংগৃহীত
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, কুতুবদিয়া সেন্টমার্টিন সহ কক্সবাজারের পাহাড়ি দুর্গম অঞ্চলও উচ্চ গতির ইন্টারনেট সেবার আওতায় আনা হবে খুব শীঘ্রই।

রোববার (২৮ জানুয়ারি) বিকাল ৪টায় কক্সবাজার শহরের ডাকঘর ও বিটিসিএল এর একচেঞ্চ অফিস এবং টেলিটকের কাস্টমার কেয়ার সেন্টার পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।

পলক বলেন, দেশের প্রতিটি ডাকঘরকে উন্নত, আধুনিক, স্মার্ট ডাকঘরে পরিণত করা হবে। একই সাথে বিটিসিএল ও টেলিটকের সেবার মান বাড়াতে কাজ করে যাচ্ছে সরকার। পরিদর্শনের সময় ডাকঘর, বিটিসিএল ও টেলিটকের সরকারি কর্মকর্তার উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিমন্ত্রী সেন্টমার্টিনের ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের টেলিমেডিসিন বিভাগের কার্যক্রম এবং ডাক অধিদপ্তরের আওতায় জরাজীর্ণ ডাকঘর সংস্কার বা পুনর্বাসন শীর্ষক প্রকল্প কর্তৃক চলমান সেন্টমার্টিন সাব-পোস্ট অফিস পুনর্নির্মাণ কাজ পরিদর্শন করেন।

২ দিনের কক্সবাজার সফর শেষে সন্ধ্যা ৬ টায় তিনি বিমানযোগে কক্সবাজার ত্যাগ করেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ