ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

ডামি নির্বাচন বাংলাদেশের মানুষ প্রত্যাখান করেছে : মিনু

চাল, ডাল, তেল, বিদ্যুৎ, গ্যাসসহ সকল দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতির প্রতিবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তি,
  • আপলোড সময় : ২৮ জানুয়ারী ২০২৪, সকাল ৭:৫৬ সময়
  • আপডেট সময় : ২৮ জানুয়ারী ২০২৪, সকাল ৭:৫৬ সময়
ডামি নির্বাচন বাংলাদেশের মানুষ প্রত্যাখান করেছে : মিনু ছবি : সংগৃহীত
চাল, ডাল, তেল, বিদ্যুৎ, গ্যাসসহ সকল দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতির প্রতিবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ নির্বাচন বাতিলের এক দফা দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কালোপতাকা মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি।

শনিবার (২৭ জানুয়ারি) বিকালে মহানগরীর মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে শেষে কালোপতাকা মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর সোনাদীঘির মোড় ও সাহেববাজার জিরোপয়েন্ট হয়ে নিউমার্কেট গিয়ে শেষ হয়।

Shwapno Online Grocery Shopping
রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা’র সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, রাজশাহীর সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।

বিশেষ অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর সাবেক সভাপতি ও রাসিকের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, মহানগর সদস্য সচিব মামুন অর রশিদ মামুন ও জেলার সদস্য ও সাবেক এমপি জাহান পান্না সহ মহানগর ও জেলা বিএনপি, সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে মিজানুর রহমান মিনু বলেন, ‘গত ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচন বিএনপির ডাকে বাংলাদেশের মানুষ প্রত্যাখান করেছে। এই সরকারের কোনো জনপ্রিয়তা নাই। তার প্রমাণ সদ্যসমাপ্ত ঐ নির্বাচনে দেশের ৭ ভাগ ভোটারও ভোট কেন্দ্রে যাননি। এ থেকেই প্রমাণিত হয় যে, এই সরকারকে আর জনগণ চায় না।‘

তিনি আরও বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে বাংলার মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পরেছিলেন। এছাড়াও তিনি প্রত্যক্ষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। শুধু তাই নয়, তিনি সেক্টর কমান্ডারও ছিলেন। অথচ সে সময়ে আওয়ামী লীগের কোনো ব্যক্তি মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেননি। তারা ভারতে গিয়ে বসে ছিলেন।

কিন্তু আজ এই আওয়ামী লীগ প্রভুদের তেল মেরে এবং দেশের প্রশাসন এবং আইন শৃংখলা বাহিনীকে ব্যবহার করে ডামি নির্বাচন করে আবারও ক্ষমতায় থাকার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই গণতন্ত্র হত্যাকারী বাকশালী সরকারকে একদফা আন্দোলনের মাধ্যমে বিতারিত করে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

সেই সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তি দাবী করেন মিজানুর রহমান মিনু।‘
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ