ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধ্বংসস্তূপ ও দূষণে বিপর্যস্ত গাজা, দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকির সতর্কতা ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল, পরীক্ষার সূচি অপরিবর্তিত মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের সদস্যদের সংবর্ধনা দিল বিমান বাহিনী ডায়াবেটিস নিয়ন্ত্রণে স্বাস্থ্য-সাক্ষরতা বাড়ানো জরুরি মহাকাশে পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট পাঠানোর প্রস্তুতি রাশিয়ার কেশবপুরে এনসিপির হাতে মারধরের পর সাংবাদিককে গ্রেপ্তার গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় পেট্রোল বোমা হামলার অভিযোগ, জড়িতদের বিচারের দাবি ইউনূসের টেকনাফে মানব পাচারের ভয়াবহ চিত্র, ১৭ দিনে উদ্ধার ৯২ জন ডিবির হাতে গ্রেফতার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম

মহাকাশে পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট পাঠানোর প্রস্তুতি রাশিয়ার

মহাকাশে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম স্যাটেলাইট পাঠানোর উদ্যোগ নিচ্ছে রাশিয়া। ‘স্পুটনিক-এস’ নামের এই স্যাটেলাইটটি চলতি বছরেই উৎক্ষেপণ করা
  • আপলোড সময় : ২৩ নভেম্বর ২০২৬, বিকাল ৭:১ সময়
  • আপডেট সময় : ২৩ নভেম্বর ২০২৬, বিকাল ৭:১ সময়
মহাকাশে পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট পাঠানোর প্রস্তুতি রাশিয়ার
মহাকাশে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম স্যাটেলাইট পাঠানোর উদ্যোগ নিচ্ছে রাশিয়া। ‘স্পুটনিক-এস’ নামের এই স্যাটেলাইটটি চলতি বছরেই উৎক্ষেপণ করা হতে পারে। সোমবার (২৩ নভেম্বর) জার্মানির কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, জার্মানির গোয়েন্দা সংস্থা বিএনডি, দেশটির সামরিক বাহিনী এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে এ বিষয়ে তথ্য আদান-প্রদান হয়েছে। তাদের সংগৃহীত তথ্য অনুযায়ী, কয়েক বছর আগেই স্যাটেলাইটটির নির্মাণকাজ সম্পন্ন করা হয়েছে। বর্তমানে এটি মস্কো অঞ্চলে রাখা হয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে জার্মানিতে অবস্থিত রুশ দূতাবাস, জার্মানির গোয়েন্দা সংস্থা বিএনডি এবং ব্রাসেলসে ন্যাটোর সদর দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কারও কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে ২০২৪ সালে যুক্তরাষ্ট্র অভিযোগ করেছিল, মহাকাশে পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে প্রতিপক্ষের স্যাটেলাইট ধ্বংস করতে পারে—এমন অস্ত্র তৈরি করছে রাশিয়া। তবে মস্কো সে অভিযোগ প্রত্যাখ্যান করেছিল।

মার্কিন কর্মকর্তাদের দাবি, কয়েক বছর ধরেই রাশিয়া এমন একটি পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা চালাচ্ছে, যা মহাকাশে বিস্ফোরিত হলে একযোগে বিপুলসংখ্যক স্যাটেলাইট ধ্বংস করতে পারবে। সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স পরিচালিত বিশাল স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্কের কথা উল্লেখ করা হচ্ছে। ইউক্রেনের সেনারা যুদ্ধক্ষেত্রে যোগাযোগ এবং ইন্টারনেট সংযোগের জন্য এই নেটওয়ার্কের ওপর নির্ভর করেন। বিশেষজ্ঞদের উদ্বেগ, মহাকাশে পারমাণবিক অস্ত্রের ব্যবহার শুধু সামরিক উপগ্রহের জন্যই বিপদ তৈরি করবে না; একই সঙ্গে বিশ্বজুড়ে যোগাযোগ ও ইন্টারনেট অবকাঠামোও বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নবম পে-স্কেলের অর্থের হিসাবে ‘বড় ভুল’, নতুন করে হিসাব করছে মাউশি

নবম পে-স্কেলের অর্থের হিসাবে ‘বড় ভুল’, নতুন করে হিসাব করছে মাউশি