ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে দুদক কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ ধ্বংসস্তূপ ও দূষণে বিপর্যস্ত গাজা, দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকির সতর্কতা ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল, পরীক্ষার সূচি অপরিবর্তিত মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের সদস্যদের সংবর্ধনা দিল বিমান বাহিনী ডায়াবেটিস নিয়ন্ত্রণে স্বাস্থ্য-সাক্ষরতা বাড়ানো জরুরি মহাকাশে পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট পাঠানোর প্রস্তুতি রাশিয়ার কেশবপুরে এনসিপির হাতে মারধরের পর সাংবাদিককে গ্রেপ্তার গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় পেট্রোল বোমা হামলার অভিযোগ, জড়িতদের বিচারের দাবি ইউনূসের টেকনাফে মানব পাচারের ভয়াবহ চিত্র, ১৭ দিনে উদ্ধার ৯২ জন ডিবির হাতে গ্রেফতার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় চলন্ত একটি বাসে হঠাৎ আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আগুন
  • আপলোড সময় : ২২ নভেম্বর ২০২৬, দুপুর ১০:৮ সময়
  • আপডেট সময় : ২২ নভেম্বর ২০২৬, দুপুর ১০:৮ সময়
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় চলন্ত একটি বাসে হঠাৎ আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার সঙ্গে সঙ্গে চালক, সহকারী ও যাত্রীরা বাস থেকে নেমে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


রোববার ২২ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে সাইনবোর্ড এলাকায় মঞ্জিল পরিবহনের বাসটিতে আগুন লাগে। বাসটি আশুলিয়া থেকে সিদ্ধিরগঞ্জের শিমরাইলের দিকে যাচ্ছিল। পথে সাইনবোর্ড এলাকায় পৌঁছানোর পর চলন্ত অবস্থায় বাসটির পেছনের অংশ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখতে পেয়ে বাসের চালক, সহকারী ও যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান। পরে খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।


ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুনে বাসের ভেতরে থাকা বিভিন্ন মালামাল ও সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় আগুন আর বড় পরিসরে ছড়িয়ে পড়েনি। কাঁচপুর আধুনিক ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাসচালককে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, ওই সময় বাসটিতে দুজন যাত্রী ছিলেন। আগুন লাগার পর তারা দ্রুত বাস থেকে নেমে যান।


শিমরাইল মহাসড়ক পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিনও জানান, বাসটিতে দুজন যাত্রী ছিলেন এবং আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা নিরাপদে নেমে যান। প্রাথমিকভাবে বাসটির যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনের প্রকৃত কারণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও তদন্ত প্রয়োজন। দুর্ঘটনার সময় বাসে থাকা যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে।


সূত্র: পুলিশ ও ফায়ার সার্ভিস।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নবম পে-স্কেলের অর্থের হিসাবে ‘বড় ভুল’, নতুন করে হিসাব করছে মাউশি

নবম পে-স্কেলের অর্থের হিসাবে ‘বড় ভুল’, নতুন করে হিসাব করছে মাউশি