ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

লালমনিরহাটে প্রধানমন্ত্রীর সফর ঘিরে একদিকে শুরু হলো খাল পুনঃখননের কাজ, অন্যদিকে দেশের মহাকাশ গবেষণায় সামনে এলো বড় ঘোষণা।
  • আপলোড সময় : ১৯ নভেম্বর ২০২৬, দুপুর ৪:৪৫ সময়
  • আপডেট সময় : ১৯ নভেম্বর ২০২৬, দুপুর ৪:৪৫ সময়
মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

লালমনিরহাটে প্রধানমন্ত্রীর সফর ঘিরে একদিকে শুরু হলো খাল পুনঃখননের কাজ, অন্যদিকে দেশের মহাকাশ গবেষণায় সামনে এলো বড় ঘোষণা। আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যেই বাংলাদেশের নিজস্ব বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর প্রত্যয় জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে লালমনিরহাটে অবস্থিত অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ক্যাম্পাস পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেখানে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।


বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের নিজস্ব বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে মহাকাশে পাঠানো হবে, ইনশাআল্লাহ। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে বলেও জানান তিনি। তিনি বলেন, দেশের বিজ্ঞানীরা এই স্যাটেলাইট তৈরির কাজ করছেন এবং তাঁরা সবাই বাংলাদেশের বিজ্ঞানী। এ সময় তিনি বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান বা স্পারসোর কথাও উল্লেখ করেন।


প্রধানমন্ত্রীর এই ঘোষণা এমন সময়ে এলো, যখন দেশে মহাকাশ ও উড়োজাহাজ প্রযুক্তিতে দক্ষ জনবল তৈরির উদ্যোগ জোরদার করা হচ্ছে। জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার আয়োজনও সেই ধারাবাহিকতার অংশ। এরপর লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর মণ্ডলেরহাটে যান প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে ‘মডেল খাল পুনঃখনন’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের পর সেখানে আয়োজিত জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী।


দিনব্যাপী সফরসূচি অনুযায়ী, জনসভা শেষে প্রধানমন্ত্রী সার্কিট হাউসে যাত্রাবিরতি করবেন। বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। সবশেষে দিনব্যাপী কর্মসূচি শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় হেলিকপ্টারে করে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।


  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ