ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনৈতিক দল নয়, বরং সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে উল্লেখ করে কঠোর মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক
  • আপলোড সময় : ১৯ নভেম্বর ২০২৬, দুপুর ২:৪১ সময়
  • আপডেট সময় : ১৯ নভেম্বর ২০২৬, দুপুর ২:৪১ সময়
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনৈতিক দল নয়, বরং সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে উল্লেখ করে কঠোর মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেছেন, দলটির সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। একই সঙ্গে পরাজিত শক্তির ষড়যন্ত্র রুখতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।


বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তারেক রহমান বলেন, আওয়ামী লীগের বেপরোয়া সন্ত্রাস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশে ও বিদেশে দলটি বারবার নিজেদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রমাণ দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।


পরাজিত শক্তির ষড়যন্ত্র মোকাবিলায় দল-মতনির্বিশেষে সব রাজনৈতিক শক্তিকে ২০২৪ সালের মতো একই মঞ্চে এসে দাঁড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, অন্য কারও বশ্যতা মেনে নেওয়ার জন্য এ দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেনি। গোলামি ও তাবেদারি শক্তির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কোনোভাবেই অন্যের হাতে তুলে দেওয়া হবে না। জনগণই দেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেওয়া শক্তিকে প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।


সংসদে দেশের অর্থনীতি ও বৈদেশিক সম্পর্ক নিয়েও তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলার। বিদেশ সফর প্রসঙ্গে তারেক রহমান বলেন, সরকার গঠনের পর এখন পর্যন্ত কোনো দেশের সঙ্গে চুক্তি করা হয়নি। তবে বিভিন্ন বিষয়ে সমঝোতা স্মারক বা এমওইউ সই হয়েছে। জাপান সফরের এমওইউ আগামী সংসদ অধিবেশনে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।


এ সময় সাবেক সরকারেরও তীব্র সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তার অভিযোগ, ফ্যাসিবাদী সরকার প্রতিবছর দুই লাখ কোটি ডলার পাচার করত। ওই সরকারের পতনের পর দেশের মানুষ বাক্‌স্বাধীনতা ফিরে পেয়েছে, গণতন্ত্র আরও শক্তিশালী হচ্ছে এবং মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হচ্ছে বলেও দাবি করেন তিনি। সংসদের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রীর এসব মন্তব্যের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি, স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং ভবিষ্যৎ রাজনৈতিক ঐক্য নিয়ে সরকারের অবস্থান আবারও স্পষ্ট হয়ে উঠল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ