ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

আজ লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর আবারও লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিস্তাপারের এই জেলায় তার একদিনের সফর
  • আপলোড সময় : ১৯ নভেম্বর ২০২৬, দুপুর ১০:১৪ সময়
  • আপডেট সময় : ১৯ নভেম্বর ২০২৬, দুপুর ১০:১৪ সময়
আজ লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর আবারও লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিস্তাপারের এই জেলায় তার একদিনের সফর ঘিরে থাকছে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি। বিশ্ববিদ্যালয়ের জাতীয় প্রতিযোগিতা থেকে শুরু করে পানি নিষ্কাশন খাল পুনঃখনন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময়—দিনভর ব্যস্ত সময় কাটাবেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার ১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন, সফরে তিনি একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।


সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। এরপর সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করবেন তিনি। সকাল সাড়ে ১০টার দিকে লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণের পর প্রধানমন্ত্রী অংশ নেবেন ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করার কথা রয়েছে তার।


এরপর দুপুরে প্রধানমন্ত্রী যাবেন সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকায়। সেখানে মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এ সময় স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। পরে লালমনিরহাট সার্কিট হাউসে যাত্রাবিরতি করবেন তিনি। এরপর কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।


দিনব্যাপী এসব কর্মসূচি শেষে সন্ধ্যায় হেলিকপ্টারযোগে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশে রওনা করার কথা রয়েছে তার। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর হওয়ায় স্থানীয় পর্যায়ে এ সফরকে ঘিরে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে শিক্ষা, অবকাঠামো ও পানি নিষ্কাশনসহ স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর কর্মসূচিগুলোকে গুরুত্বের সঙ্গে দেখছেন সংশ্লিষ্টরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ