ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক দেশের সব ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান সাবেক সংসদ সদস্যসহ বিএনপির ৭০ নেত্রী মুক্তি পেয়েছেন নেহা বোরা, আদালতে হাজির করা হবে অভিজিৎ দীপকেকে ১৯ পদে ৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, ঘরে বসে আবেদন করবেন যেভাবে সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন ভারত ছাড়ার নির্দেশে পেছাতে পারে ইমরান খানের কামব্যাক সিনেমা দেশে এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা মনে হচ্ছে, এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে: জামায়াত আমির

দেশে সবচেয়ে বড় ভারতীয় পণ্য আওয়ামী লীগ : নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘এই দেশের আইনশৃঙ্খলা বাহিনী থেকে প্রশাসন, সাংবাদিক, বুদ্ধিজীবী সর্বমহলে ভারতীয় এজেন্ট
  • আপলোড সময় : ২৭ জানুয়ারী ২০২৪, সকাল ৮:২৫ সময়
  • আপডেট সময় : ২৭ জানুয়ারী ২০২৪, সকাল ৮:২৫ সময়
দেশে সবচেয়ে বড় ভারতীয় পণ্য আওয়ামী লীগ : নুর ছবি : সংগৃহীত
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘এই দেশের আইনশৃঙ্খলা বাহিনী থেকে প্রশাসন, সাংবাদিক, বুদ্ধিজীবী সর্বমহলে ভারতীয় এজেন্ট রয়েছে। এ দেশে সবচেয়ে বড় ভারতীয় পণ্য আওয়ামী লীগ। তাই আওয়ামী লীগকে বর্জন করুন, রাজপথে নামুন।

১০ ডিসেম্বর, ২৮ জুলাই, ২৮ অক্টোবরের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুন কৌশলে রাজপথে আন্দোলন গড়ে তুলতে হবে, গণতন্ত্রের বিজয় অনিবার্য। আমরাই জয়ী হবই।

শুক্রবার (২৬ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, জনবিচ্ছিন্ন অবৈধ সরকারের নতজানু পররাষ্ট্রনীতি ও সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য নিহতের প্রতিবাদে যুব অধিকার পরিষদের গণবিক্ষোভ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘সীমান্তে প্রতি মাসে ৫-৭ জন বাংলাদেশিকে হত্যা করা হয়। সীমান্ত হত্যা বন্ধে আমাদের কেন রাজপথে দাঁড়াতে হবে, এটা তো রাষ্ট্রের দায়িত্ব। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে সুরক্ষা দেওয়া, সীমান্তে বিজিবির সদস্যদের নিরাপত্তার নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

সীমান্তে বিএসএফ কর্তৃক বিজিবি সদস্যের হত্যার ঘটনাকে কিভাবে একজন মন্ত্রী বিচ্ছিন্ন ঘটনা বলে? এটা হচ্ছে ভারতীয় তাবেদার সরকারের নতজানু নীতি। ক্ষমতার জন্য এরা ভারতের গোলামি করছে।‘

দেশে একসঙ্গে দুটি সংসদ রয়েছে উল্লেখ করে নুর বলেন, ‘এই অবৈধ সংসদের অধিবেশন ডাকা হলে আমরা সংসদ অভিমুখে কর্মসূচি দেব। জনগণের গণআন্দোলনেই সরকারের পতন হবে।‘

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ

ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ