ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রূপপুরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালন, কেক কেটে আনন্দ-উল্লাস স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৮ শতাংশ চিকিৎসক পদ শূন্য: স্বাস্থ্যপ্রতিমন্ত্রী রিয়াদ-দাম্মামের ১৯৮ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২৩,৩৭৯ জন যাত্রী আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী মৃত্যুর পর সম্পত্তির কিছুই পাবে না পরিবার, কেন এমন সিদ্ধান্ত রজনীকান্ত মজুরির প্রতিশ্রুতি পূরণ হয়নি, শ্রমিক অসন্তোষের দায় সরকারের: সংসদে হাসনাত এবার রামপুরায় পুলিশ বক্সের সামনে যাত্রীবাহী বাসে আগুন আজ হোক বা কাল, প্রতিটি ফুটেজ ও ছবি দেখে সবাইকে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা ফিরবে না, না মানে না’ বিএনপি নেতার ছেলের নেতৃত্বে ছাত্রলীগের মিছিল, পদ গেল বাবার

রূপপুরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালন, কেক কেটে আনন্দ-উল্লাস

দেশের বিদ্যুৎ খাতে নতুন অধ্যায়ের সূচনা হলো। প্রথমবারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত
  • আপলোড সময় : ১৮ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৫৭ সময়
  • আপডেট সময় : ১৮ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৫৭ সময়
রূপপুরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালন, কেক কেটে আনন্দ-উল্লাস

দেশের বিদ্যুৎ খাতে নতুন অধ্যায়ের সূচনা হলো। প্রথমবারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। এর মধ্য দিয়ে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষামূলক উৎপাদন ও বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমে নতুন ধাপ শুরু হলো। মঙ্গলবার ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর বিদ্যুৎকেন্দ্রটি জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এ তথ্য নিশ্চিত করেছে।


এই ঐতিহাসিক অর্জনে প্রকল্প এলাকায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। বিশেষ মুহূর্তটি স্মরণীয় করে রাখতে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসানের নেতৃত্বে আয়োজন করা হয় কেক কাটার অনুষ্ঠান। অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম কেক কেটে উদ্‌যাপনে অংশ নেন। এ সময় রূপপুর প্রকল্পে কর্মরত রাশিয়ার কর্মকর্তাদের মুখেও কেক তুলে দিয়ে আনন্দ ভাগাভাগি করেন তিনি।


বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, রাশিয়া সরকার, রোসাটম এবং তাদের পুরো দলের প্রতি তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ। বিশেষ করে গত নয় বছর ধরে দিনরাত পরিশ্রম করে যাওয়া বাংলাদেশের বিজ্ঞানী ও তরুণ বিজ্ঞানীদের অবদানের কথা উল্লেখ করেন তিনি। মন্ত্রী আরও বলেন, দেশের বিদ্যুতের চাহিদা পূরণে এই প্রকল্পের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরলস প্রচেষ্টা, কঠোর পরিশ্রম ও অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এই অর্জন নিয়ে দেশের সবার গর্বিত হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।


এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকেও প্রকল্পের সঙ্গে যুক্ত সবাইকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান, নির্মাণ প্রকল্পের পরিচালক ড. মো. কবীর হোসেনসহ বাংলাদেশি ও রাশিয়ার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাঠে ফিরছেন রোনালদিনহো, খেলবেন ইতালির তৃতীয় বিভাগের ক্লাবে

মাঠে ফিরছেন রোনালদিনহো, খেলবেন ইতালির তৃতীয় বিভাগের ক্লাবে