ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রূপপুরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালন, কেক কেটে আনন্দ-উল্লাস স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৮ শতাংশ চিকিৎসক পদ শূন্য: স্বাস্থ্যপ্রতিমন্ত্রী রিয়াদ-দাম্মামের ১৯৮ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২৩,৩৭৯ জন যাত্রী আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী মৃত্যুর পর সম্পত্তির কিছুই পাবে না পরিবার, কেন এমন সিদ্ধান্ত রজনীকান্ত মজুরির প্রতিশ্রুতি পূরণ হয়নি, শ্রমিক অসন্তোষের দায় সরকারের: সংসদে হাসনাত এবার রামপুরায় পুলিশ বক্সের সামনে যাত্রীবাহী বাসে আগুন আজ হোক বা কাল, প্রতিটি ফুটেজ ও ছবি দেখে সবাইকে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা ফিরবে না, না মানে না’ বিএনপি নেতার ছেলের নেতৃত্বে ছাত্রলীগের মিছিল, পদ গেল বাবার

রিয়াদ-দাম্মামের ১৯৮ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২৩,৩৭৯ জন যাত্রী

সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী একের পর এক উড়োজাহাজ চলাচল বন্ধ হয়ে পড়ায় বিপাকে পড়েছেন হাজারো বাংলাদেশি যাত্রী।
  • আপলোড সময় : ১৮ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৫৫ সময়
  • আপডেট সময় : ১৮ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৫৫ সময়
রিয়াদ-দাম্মামের ১৯৮ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২৩,৩৭৯ জন যাত্রী

সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী একের পর এক উড়োজাহাজ চলাচল বন্ধ হয়ে পড়ায় বিপাকে পড়েছেন হাজারো বাংলাদেশি যাত্রী। গত ১০ অক্টোবর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ঢাকা থেকে এই দুই গন্তব্যের মোট ১৯৮টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২৩ হাজার ৩৭৯ জন যাত্রী। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ১২১টি ছিল সরাসরি এবং ৭৭টি ছিল অন্য দেশ হয়ে যাতায়াতের ফ্লাইট।


সরাসরি বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৭টি, ইউএস-বাংলার ১০টি, সৌদিয়ার ২২টি এবং রিয়াদ এয়ারওয়েজের ৩২টি ফ্লাইট রয়েছে। অন্যদিকে, অন্য দেশ হয়ে রিয়াদ ও দাম্মাম যাওয়ার কথা ছিল যেসব যাত্রীর, তাদের বহন করার কথা থাকলেও বিভিন্ন দেশের বিমান সংস্থার ফ্লাইট বাতিল হওয়ায় তারাও আটকে পড়েছেন। এ ধরনের বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৮টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট রয়েছে।


সম্প্রতি হুথিদের হামলার পর রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। একই সময়ে দাম্মামেও হামলার ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্রথমে ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। পরে সেই নিষেধাজ্ঞার সময়সীমা আরও বাড়ানো হয়। ফলে দীর্ঘ সময় ধরে সৌদি আরবের এই দুই গুরুত্বপূর্ণ গন্তব্যে যাতায়াত নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন হাজারো যাত্রী। বিশেষ করে সরাসরি ও অন্য দেশ হয়ে যাতায়াতের ফ্লাইট বাতিল হওয়ায় তাদের দুর্ভোগ আরও বেড়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাঠে ফিরছেন রোনালদিনহো, খেলবেন ইতালির তৃতীয় বিভাগের ক্লাবে

মাঠে ফিরছেন রোনালদিনহো, খেলবেন ইতালির তৃতীয় বিভাগের ক্লাবে