ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

বড় জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ

ভারতের বিপক্ষে হেরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। তবে পরের দুই ম্যাচে জয় পেয়েছে টাইগার যুবরা। আয়ারল্যান্ডের বিপক্ষে
  • আপলোড সময় : ২৭ জানুয়ারী ২০২৪, সকাল ৮:৪ সময়
  • আপডেট সময় : ২৭ জানুয়ারী ২০২৪, সকাল ৮:৪ সময়
বড় জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ ছবি : সংগৃহীত
ভারতের বিপক্ষে হেরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। তবে পরের দুই ম্যাচে জয় পেয়েছে টাইগার যুবরা। আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের পর শুক্রবার (২৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ১২১ রানের বড় ব্যবধানে জিতেছে যুবারা। উঠে গেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সে।

দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে টস হেরে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৯১ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। দলের মিডল অর্ডার ব্যাটার আরিফুল ইসলাম ১০৩ বলে ১০৩ রানের ইনিংস খেলেন। এছাড়া চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ৩৫, আহরার আমিন ৪৪ ও মোহাম্মদ শিহাব জেমস ৩১ রান করেন।

জবাব দিতে নেমে ৪৭.১ ওভারে ১৭০ রানে অলআউট হয়েছে যুক্তরাষ্ট্রের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। তাদের হয়ে ওপেনার প্রণব চেট্টিপালায়ম ৫৭ রানের ইনিংস খেলেন। সিদ্ধার্ত কাপ্পা ১৮ ও উৎকর্ষ শ্রীবাস্তভ ৩৭ রান করেন।

যুক্তরাষ্ট্রের ইনিংস ধসিয়ে দেওয়ার কাজটা করেছেন বাংলাদেশের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। তিনি ১০ ওভারে ৩৬ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছেন। এই জয়ে ‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশের সুপার সিক্স নিশ্চিত হয়েছে। ভারতও গেছে পরের ধাপে।

এবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নেওয়া ১৬ দলকে ৪ গ্রুপে ভাগ করা হয়েছে। পয়েন্টের ভিত্তিতে প্রতি গ্রুপ থেকে তিনটি করে মোট ১২ দল পরবর্তী ধাপে যাবে। ওই ১২ দল ছয়টি করে দুই গ্রুপে ভাগ হবে। যাকে বলা হচ্ছে সুপার সিক্স। পয়েন্টের ভিত্তিতে সুপার সিক্স থেকে একটি করে দল সেমিফাইনাল খেলবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস