ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাথমিকের শিক্ষক নিয়োগে ৮১৭ জনের তথ্য যাচাই বাকি পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটপাট হয়েছে: ফুয়াদ রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০০ পদে চাকরি, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত শত কোটি টাকা নিয়ে উধাও সমিতি, লাঠি হাতে উপজেলা পরিষদে বিক্ষুব্ধ গ্রাহক মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ১৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারত-পাকিস্তান সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের টিকা থাকার লড়াই দেখবেন যেভাবে এবার ১০০ শিক্ষককে দেওয়া হবে জাতীয় গুণী শিক্ষক সম্মাননা স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়: নাহিদ ইসলাম

বহুদলীয় গণতন্ত্র ধ্বংস করা হয়েছিল ২৫ জানুয়ারি : রিজভী

২৫ জানুয়ারি কালো দিন। এদিন বাকশাল প্রতিষ্ঠার দিন ছিল। চতুর্থ সংশোধনী মাত্র ১৫ মিনিটে পাস করে বাকশাল প্রতিষ্ঠা
  • আপলোড সময় : ২৫ জানুয়ারী ২০২৪, দুপুর ৩:৪ সময়
  • আপডেট সময় : ২৫ জানুয়ারী ২০২৪, দুপুর ৩:৫ সময়
বহুদলীয় গণতন্ত্র ধ্বংস করা হয়েছিল ২৫ জানুয়ারি : রিজভী ছবি : সংগৃহীত
২৫ জানুয়ারি কালো দিন। এদিন বাকশাল প্রতিষ্ঠার দিন ছিল। চতুর্থ সংশোধনী মাত্র ১৫ মিনিটে পাস করে বাকশাল প্রতিষ্ঠা করা হয়। বহুদলীয় গণতন্ত্র ধ্বংস করে দেয়া হয়েছিল সেদিন বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া থেকে শুরু করে বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার করে ৭ জানুয়ারিতে নির্বাচনের নামে তামাশা করে পুতুল খেলা করেছে আওয়ামী লীগ। যুক্তরাষ্ট্র বলেছে, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। ২৫ হাজার বিরোধী নেতাকর্মীদের মুক্তিতে জাতিসংঘের আহ্বানের পরও সরকার বিদেশি অভিনন্দন (স্বীকৃতি) ভিক্ষা করে যাচ্ছে।

তিনি আরও বলেন, ক্ষমতার লোভে অন্ধ সরকার জন্মান্ধ ব্যক্তিদেরও ককটেল হামলার মামলা দিয়ে হয়রানি করছে। সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন জমা দেয়ার তারিখ শতবারের বেশি পেছানো হলেও বিরোধী নেতাকর্মীদের মিথ্যা মামলায় রাতের আঁধারে সাক্ষী ছাড়াই সাজা দেয়া হচ্ছে।

তারেক রহমানকে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের এমন বক্তব্যকে পাগলের প্রলাপ ছাড়া আর কিছু না এ কথা উল্লেখ করে এ সময় পররাষ্ট্রমন্ত্রীকে পাগল বলেও সম্বোধন করেন তিনি।

কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী শনিবার নয়াপল্টনে কালো পতাকা মিছিল করবে বিএনপি। এ জন্য ডিএমপির কাছ থেকে মৌখিক অনুমতির কথা জানান রিজভী।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী

গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী