ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন পুতিন, ট্রাম্প ও শি জিনপিং ১০ ঘণ্টা আগেই হামজাদের গেম প্ল্যান জানত পাকিস্তান, ড্রেসিংরুমে ছিল হট্টগোল আরিচা ফেরি টার্মিনালে পার্কিংয়ে রাখা ট্রাকে আগুন নেতানিয়াহু ‘এক মিনিটও’ ইসরায়েলের প্রধানমন্ত্রী থাকতে পারেন না: আইজেনকট কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, পিছিয়ে পড়েও ইতালিকে হারালো বেলজিয়াম শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ বছরজুড়ে ১০ খেলাধুলা আয়োজনের নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে মধ্যপ্রাচ্যের দিকে ধেয়ে যাচ্ছে আরও এক মার্কিন বিমানবাহী রণতরি ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেনের মাত্র ৬০ কিলোমিটার দূরে হুথি বিদ্রোহীরা খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ

শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের
  • আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৪ সময়
  • আপডেট সময় : ১৬ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৪ সময়
শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে শুনানি করবেন আসামিপক্ষের আইনজীবীরা। সোমবার ১৬ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে শুনানি হবে। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জন আসামি রয়েছেন। গত ১২ নভেম্বর আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানায় রাষ্ট্রপক্ষ। ওইদিন রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম আসামিদের বিরুদ্ধে আনা পৃথক অভিযোগগুলো ট্রাইব্যুনালে তুলে ধরেন। পাশাপাশি মামলার পটভূমি ও আওয়ামী লীগ সরকারের শাসনামলের বিভিন্ন বিষয়ও উপস্থাপন করেন তিনি।


শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্যপ্রমাণের চেয়েও বেশি উপাদান রয়েছে দাবি করে অভিযোগ গঠনের আবেদন জানায় রাষ্ট্রপক্ষ। এরপর আসামিপক্ষের বক্তব্য শোনার জন্য সোমবার দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। মামলায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন হাসানুল হক ইনু, শামসুল হক টুকু, ড. আবদুর রাজ্জাক, ডা. দীপু মনি, আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক উপমহাপরিদর্শক আবদুল জলিল মণ্ডল, শাহরিয়ার কবির, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপা।


অন্যদিকে শেখ হাসিনাসহ মামলার বেশ কয়েকজন আসামি এখনো পলাতক রয়েছেন। তাদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, শেখ ফজলুল করিম সেলিম, মাহবুবউল আলম হানিফ, হাসান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মৃণাল কান্তি দাস, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ওমর ফারুক চৌধুরী, সালাউদ্দিন মাহমুদ, ইমরান এইচ সরকার, হাসান মাহমুদ খন্দকার, মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বেনজীর আহমেদ ও জেনারেল আজিজ আহমেদসহ পুলিশের সাবেক কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন। এর আগে ২৭ জুলাই ৪১ আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়।


মামলায় রাষ্ট্রপক্ষ দুটি অভিযোগ এনেছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা এবং দ্বিতীয় অভিযোগে পরদিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যার ঘটনা উল্লেখ করা হয়েছে। এখন আসামিপক্ষের শুনানিতে তাদের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করা হবে। এরপর ট্রাইব্যুনাল মামলার পরবর্তী কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত দেবেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড