ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রযুক্তিনির্ভর নজরদারিতে অপরাধ প্রতিরোধ করতে চাই: ববি হাজ্জাজ অস্বাস্থ্যকর খাবার বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা রাজধানীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা গ্রেপ্তার টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর-আগুন মালয়েশিয়ায় ১০ মাসে আটক প্রায় ৭০ হাজার অভিবাসী ৫ বছরে ক্যান্সার চিকিৎসা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মেটাকে প্রায় ১১ হাজার কোটি টাকা জরিমানা করলো ইতালি পাহাড় থেকে সাগরপথে মানব পাচার থামছে না কঠোর অবস্থানে যাচ্ছে সরকার, মাঠে থাকবে বিএনপি ও মিত্ররা রূপপুরের বিদ্যুৎ আসছে জাতীয় গ্রিডে, চলতি সপ্তাহেই পরীক্ষামূলক সংযোগ

মেটাকে প্রায় ১১ হাজার কোটি টাকা জরিমানা করলো ইতালি

ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত ছবি ও ভিডিও স্পষ্ট সম্মতি ছাড়াই সংগ্রহের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটাকে ৮৮ কোটি ৭০
  • আপলোড সময় : ১৫ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৪ সময়
  • আপডেট সময় : ১৫ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৪ সময়
মেটাকে প্রায় ১১ হাজার কোটি টাকা জরিমানা করলো ইতালি

ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত ছবি ও ভিডিও স্পষ্ট সম্মতি ছাড়াই সংগ্রহের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটাকে ৮৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার জরিমানা করেছে ইতালি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১১ হাজার কোটি টাকারও বেশি।


শনিবার (১৪ নভেম্বর) ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ ‘গারান্তে’ এ জরিমানার কথা জানায়। সংস্থাটির অভিযোগ, অ্যান্ড্রয়েড ফোনে থাকা ফেসবুক অ্যাপ ব্যবহারকারীদের স্মার্টফোনের গ্যালারিতে সংরক্ষিত ছবি, ভিডিও এবং সেগুলোর সঙ্গে যুক্ত বিভিন্ন তথ্য অনুমতি ছাড়াই সংগ্রহ করেছে। মূলত ফেসবুক ব্যবহারের সময় গ্যালারি থেকে ছবি বা ভিডিও পোস্ট করার পরামর্শ দেওয়ার একটি সুবিধার মাধ্যমে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের দাবি, এই কার্যক্রম ইউরোপীয় ইউনিয়নের ই-প্রাইভেসি নির্দেশনা এবং ইতালির আইনের সুস্পষ্ট লঙ্ঘন।


গারান্তের ভাষ্য অনুযায়ী, ছবি ব্যবহারের অনুমতি নেওয়ার প্রক্রিয়াটি ছিল অত্যন্ত অস্পষ্ট। ফলে ব্যবহারকারীরা ঠিক কী ধরনের তথ্য ব্যবহারের অনুমতি দিচ্ছেন, তা পরিষ্কারভাবে বুঝতে পারতেন না। এ ছাড়া ছবি ও ভিডিও ব্যবহারের পরামর্শ দেওয়ার সুবিধাটি স্বয়ংক্রিয়ভাবেই চালু রাখা হয়েছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, মেটাকে জরিমানার অর্থ পরিশোধের পাশাপাশি সমস্যাটির সমাধানও করতে হবে। তাদের ধারণা, এই ঘটনায় ইতালির প্রায় দুই কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন।


তবে সংগৃহীত ছবি ও ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশিক্ষণে ব্যবহার করা হয়েছে কি না, সে বিষয়ে কোনো তদন্ত করেনি গারান্তে। মেটা অবশ্য এ ধরনের ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে। এদিকে জরিমানার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি মেটা। তবে ইতালির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে প্রতিষ্ঠানটির।


সূত্র: আল-জাজিরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা