ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাথমিকের শিক্ষক নিয়োগে ৮১৭ জনের তথ্য যাচাই বাকি পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটপাট হয়েছে: ফুয়াদ রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০০ পদে চাকরি, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত শত কোটি টাকা নিয়ে উধাও সমিতি, লাঠি হাতে উপজেলা পরিষদে বিক্ষুব্ধ গ্রাহক মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ১৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারত-পাকিস্তান সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের টিকা থাকার লড়াই দেখবেন যেভাবে এবার ১০০ শিক্ষককে দেওয়া হবে জাতীয় গুণী শিক্ষক সম্মাননা স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়: নাহিদ ইসলাম

চকরিয়ায় জিহাদ হত্যাকাণ্ড মামলায় গ্রেপ্তার ১

কক্সবাজারের চকরিয়ার কোনাখালীতে গত পহেলা ডিসেম্বর রাতে মোবাইল বিক্রির টাকা নিয়ে নৃশংসভাবে খুন হওয়া পেকুয়ার কলেজ শিক্ষার্থী মোহাম্মদ
  • আপলোড সময় : ২১ জানুয়ারী ২০২৪, দুপুর ১১:৩১ সময়
  • আপডেট সময় : ২১ জানুয়ারী ২০২৪, দুপুর ১১:৩১ সময়
চকরিয়ায় জিহাদ হত্যাকাণ্ড মামলায় গ্রেপ্তার ১ ছবি : সংগৃহীত
কক্সবাজারের চকরিয়ার কোনাখালীতে গত পহেলা ডিসেম্বর রাতে মোবাইল বিক্রির টাকা নিয়ে নৃশংসভাবে খুন হওয়া পেকুয়ার কলেজ শিক্ষার্থী মোহাম্মদ জিহাদ (২২) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও আদালতেও ১৬৪ ধারায় জবানবন্দি দেয় গ্রেপ্তার ওই যুবক। গ্রেপ্তার যুবকের নাম মো. আমজাদ হোসেন (২৫)। সে চকরিয়ার কোনাখালী ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের মরংঘোনা গ্রামের জাহাঙ্গীর আলম প্রকাশ কাঁকড়া জাহাঙ্গীরের ছেলে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান জানান, শনিবার (২০ জানুয়ারি) বিকালে নিজ বাড়ি থেকে গ্রেপ্তারের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে উপস্থাপন করা হয়। এ সময় বিচারকের কাছে সে কলেজশিক্ষার্থী জিহাদ হত্যাকাণ্ডে জড়িত থাকাসহ হত্যাকাণ্ডে প্রায় ১২ জন অংশগ্রহণ করে বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পুলিশ জানায়, গত ১ ডিসেম্বর রাত পৌনে ৮টার দিকে মোবাইল ফোনে ডেকে নিয়ে চকরিয়ার কোনাখালী ইউনিয়নের বাঘগুজারাস্থ নির্জন এলাকায় নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয় কলেজশিক্ষার্থী জিহাদকে। সে পেকুয়া সদর ইউনিয়নের সিকদারপাড়ার অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোহাম্মদ বাচ্চুর পুত্র।

এ ব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, এই হত্যাকাণ্ডের পরপরই স্থানীয় জনতার সহায়তায় একজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে এই খুনের মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত ছিল। অবশেষে হত্যায় সরাসরি জড়িত যুবক আমজাদকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বাকিদেরও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী

গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী