ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ব্যবসায়ী নাসিরের করা মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি মিরপুরের সড়কে শ্রমিক নেই, নিরাপত্তায় ১০ হাজার পুলিশ সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ওসির গাড়িতে আগুন তাহসিফ হ'ত্যা মামলায় দিশার ফের ৭ দিনের রিমান্ড আবেদন আবারও বাড়লো স্বর্ণের দাম নারায়ণগঞ্জের ফতুল্লায় শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ রিপাবলিকানদের ভরাডুবির পর ‘স্পেস লেজার’ নিয়ে ব্যঙ্গ মাস্কের কংগ্রেসের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্বে ডেমোক্র্যাট মার্সি ক্যাপ্টুর আদালত প্রাঙ্গণে মামলার বাদীকে মারধর করায় কারাগারে নারী

কংগ্রেসের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্বে ডেমোক্র্যাট মার্সি ক্যাপ্টুর

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ওহাইও অঙ্গরাজ্যের অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নবম কংগ্রেসনাল আসনে আবারও জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রতিনিধি মার্সি ক্যাপ্টুর। রিপাবলিকান
  • আপলোড সময় : ৪ নভেম্বর ২০২৬, দুপুর ৩:৫১ সময়
  • আপডেট সময় : ৪ নভেম্বর ২০২৬, দুপুর ৩:৫১ সময়
কংগ্রেসের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্বে ডেমোক্র্যাট মার্সি ক্যাপ্টুর

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ওহাইও অঙ্গরাজ্যের অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নবম কংগ্রেসনাল আসনে আবারও জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রতিনিধি মার্সি ক্যাপ্টুর। রিপাবলিকান প্রার্থী ডেরেক মেরিনকে পরাজিত করে কংগ্রেসে নিজের ২৩তম মেয়াদ নিশ্চিত করেছেন ৮০ বছর বয়সী এই রাজনীতিক।


মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ। এই আসনে জয়-পরাজয় প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিয়ে দুই দলের লড়াইয়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। নির্বাচনী এলাকার সীমানা এমনভাবে পুনর্নির্ধারণ করা হয়েছিল, যাতে রিপাবলিকান প্রার্থীর সুবিধা হওয়ার কথা। তবে সেই পরিবর্তনের পরও জয় ধরে রেখেছেন ডেমোক্র্যাট প্রার্থী মার্সি ক্যাপ্টুর।


এর আগে ২০২৪ সালের নির্বাচনেও একই আসনে ক্যাপ্টুরের মুখোমুখি হয়েছিলেন ডেরেক মেরিন। সেবার দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ছিল ২ হাজার ৪০০-এরও কম। এবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়ে নিজের আসন ধরে রাখলেন দীর্ঘদিনের এই কংগ্রেস সদস্য। ১৯৮২ সালে প্রথমবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত হন মার্সি ক্যাপ্টুর। এরপর থেকে দীর্ঘ সময় ধরে প্রতিনিধি পরিষদে দায়িত্ব পালন করছেন তিনি। দেশটির কংগ্রেসের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী নারী হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী