ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন চীনের আন্তর্জাতিক মন্ত্রীর বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা পেছাচ্ছে! ২১ বছর পর মেসিকে ছাড়া আর্জেন্টিনার দল ঘোষণা শেখ হাসিনা আমাদের শান্তিতে থাকতে দেবেন, এটা বিশ্বাস করি না: জাহেদ বাংলাদেশের আরো বেশি চীনা ভাষা শিক্ষার্থী কেন প্রয়োজন খাদ্য শুধু জীবনের উপকরণ নয়, মানবাধিকারেরও ভিত্তি ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি শিক্ষা মন্ত্রণালয়ের হত্যা, চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ে বিপর্যস্ত খুলনা বাংলাদেশে কর্মসংস্থান বৃদ্ধির গতি উদীয়মান দেশগুলোর চেয়ে অর্ধেক ইরানে তাৎক্ষণিক হামলার কোনো পরিকল্পনা নেই: ট্রাম্প

বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা পেছাচ্ছে!

এইচএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তের পর এবার বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি
  • আপলোড সময় : ৪ নভেম্বর ২০২৬, দুপুর ১০:৩৯ সময়
  • আপডেট সময় : ৪ নভেম্বর ২০২৬, দুপুর ১০:৩৯ সময়
বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা পেছাচ্ছে!

এইচএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তের পর এবার বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তনের আলোচনা শুরু হয়েছে। এসব শিক্ষার্থীর উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ নিশ্চিত করতে ভর্তি পরীক্ষা পেছানোর বিষয়ে প্রাথমিক সম্মতি দিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে পরীক্ষা কত দিন পিছিয়ে দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।


মঙ্গলবার ৩ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন এবং বিশেষ পরীক্ষা আয়োজনসংক্রান্ত ওই সভায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৈঠকে শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের প্রতি বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের চলতি শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ দিতে ভর্তি পরীক্ষার সময়সূচি পেছানোর অনুরোধ জানান। শুরুতে কয়েকজন উপাচার্য আপত্তি জানালেও পরে তারা নীতিগতভাবে সম্মতি দেন। বৈঠকসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শুধু বিশ্ববিদ্যালয় নয়, মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষাও পেছানোর সম্ভাবনা রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের মধ্যে আলোচনা করে কত দিন পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। পরে আনুষ্ঠানিকভাবে নতুন সময়সূচি জানানো হবে।


এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রায় ছয় লাখ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশে, যা গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন। এমন পরিস্থিতিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের বিশেষ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিয়েছে সরকার। প্রথমবারের মতো চার লাখের বেশি শিক্ষার্থী এ সুযোগ পাচ্ছেন। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিশেষ পরীক্ষা নেওয়া হতে পারে। একই মাসের শেষ দিকে ফল প্রকাশের লক্ষ্য রয়েছে। এতে উত্তীর্ণ শিক্ষার্থীরা চলতি শিক্ষাবর্ষেই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেতে পারেন।


তবে এরই মধ্যে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ৪ ডিসেম্বর মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা এবং ৫ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। এ ছাড়া ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চ পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে। বিশেষ পরীক্ষার ফল প্রকাশ এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির সুযোগ নিশ্চিত করতে এখন এসব পরীক্ষার সময়সূচি পরিবর্তনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। ফলে ডিসেম্বরের ভর্তি পরীক্ষাগুলোর তারিখে পরিবর্তন আসতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী