ঢাকা | |
সংবাদ শিরোনাম :
অতিরিক্ত ডিআইজির বাসায় মধ্যরাতে পুলিশের হানা: ৮৫ তরুণ-তরুণীকে কারাদণ্ড দেওয়ার প্রক্রিয়া নিয়ে বিতর্ক সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও 'সফট পাওয়ার' হিসেবে গড়ে তোলার ঘোষণা অর্থমন্ত্রীর স্পেনে বিরল রাজকীয় সম্মাননায় ভূষিত মেসি: একমাত্র অ্যাথলেট হিসেবে অর্জন করলেন ঐতিহাসিক অ্যাওয়ার্ড ইয়েমেনে সৌদি জোটের তীব্র বিমান হামলা: সানায় নিহত অন্তত ৩, আহত বহু যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার বিপরীতে আক্রমণাত্মক নীতি গ্রহণের ঘোষণা ইরানের; মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের শঙ্কা ডিএসসিসির অবকাঠামো সংস্কারে ৭১৪ কোটি টাকার উদ্যোগ, একনেকে উঠছে ১৫ প্রকল্প চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় গভীর রাতে অগ্নিকাণ্ড: জানালা দিয়ে বস্তু নিক্ষেপের অভিযোগ গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও ৩ সদস্যকে মারধর অরুণাচলে মেগা বাঁধ প্রকল্পের বিরুদ্ধে জোরদার আন্দোলন: যৌথ বাহিনীর টিয়ার গ্যাস, থমথমে পরিস্থিতি শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

স্পেনে বিরল রাজকীয় সম্মাননায় ভূষিত মেসি: একমাত্র অ্যাথলেট হিসেবে অর্জন করলেন ঐতিহাসিক অ্যাওয়ার্ড

ফুটবল অঙ্গনের বরপুত্র লিওনেল মেসির প্রাপ্তির খাতায় যোগ হলো আরেকটি অভাবনীয় প্রাপ্তি। বর্ণাঢ্য খেলোয়াড়ী জীবনে সম্ভাব্য সব ট্রফি
  • আপলোড সময় : ২৪ অক্টোবর ২০২৬, রাত ৮:১৭ সময়
  • আপডেট সময় : ২৪ অক্টোবর ২০২৬, রাত ৮:১৭ সময়
স্পেনে বিরল রাজকীয় সম্মাননায় ভূষিত মেসি: একমাত্র অ্যাথলেট হিসেবে অর্জন করলেন ঐতিহাসিক অ্যাওয়ার্ড
ফুটবল অঙ্গনের বরপুত্র লিওনেল মেসির প্রাপ্তির খাতায় যোগ হলো আরেকটি অভাবনীয় প্রাপ্তি। বর্ণাঢ্য খেলোয়াড়ী জীবনে সম্ভাব্য সব ট্রফি ও রেকর্ড নিজের করে নেওয়া এই মহাতারকা এবার স্পেনের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড’ লাভ করেছেন। মূলত ফুটবলের বর্ণিল ক্যারিয়ার এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করার পেছনে অসামান্য অবদান রাখার কারণে তাঁকে এই পুরস্কারে ভূষিত করা হলো।

গত শুক্রবার বিকেলে স্পেনের ওভিওদোর বিখ্যাত ক্যাম্পোয়ামর থিয়েটারে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে রাজকুমারী লিওনর নিজ হাতে মেসির কাছে এই সম্মাননা অর্পণ করেন। রাজকুমারী নিজে স্প্যানিশ রাজসিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী এবং তাঁর নামানুসারেই এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠান মঞ্চে তিনি মেসির ক্যারিয়ারের অসাধারণ সাফল্যের প্রশংসা করেন। এ সময় উপস্থিত গুণী অতিথিবৃন্দ হাততালির মাধ্যমে ফুটবল জাদুকরকে উষ্ণ অভিবাদন জানান। মর্যাদাপূর্ণ এই অনুষ্ঠানে স্বশরীরে হাজির ছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে ও রানি লেতিসিয়া। শিল্পকলা, সংস্কৃতি, বিজ্ঞান ও ক্রীড়া ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিবর্গকে প্রতিবছর এই রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়। প্রথা অনুযায়ী ওভিওদোর ঐতিহাসিক থিয়েটার প্রাঙ্গণেই এই জমকালো সমাবর্তন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শুরুর আগেই থিয়েটার প্রাঙ্গণে ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ও ঢোলের তালে তালে ভক্তরা উল্লাসে মেতে ওঠেন এবং মেসির নামে স্লোগান দিতে থাকেন। স্থানীয় সময় বিকেল ৬টা ১০ মিনিটে সরকারি প্রোটোকল মেনে অনুষ্ঠানে পা রাখেন এই আর্জেন্টাইন ফুটবলের বরপুত্র। প্রিয় ফুটবলারকে একনজর দেখার জন্য সেখানে শত শত মানুষের ঢল নেমেছিল।

ক্রীড়ানৈপুণ্যের পাশাপাশি মানবিক উদ্যোগেরও স্বীকৃতি
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড় আটটি ব্যালন ডি’অর, একটি বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা সহ ক্লাব পর্যায়ে অজস্র শিরোপা জিতেছেন। তবে 'প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড'-এর জন্য বিচারক প্যানেল কেবল তাঁর মাঠের পারফরম্যান্সই দেখেননি, গুরুত্ব দিয়েছেন তাঁর সমাজসেবামূলক কাজকেও।
স্প্যানিশ স্পোর্টস ডেইলি ‘মার্কা’-এর পরিচালক তথা পুরস্কার বিচারক কমিটির সদস্য হুয়ান ইগনাসিও গুয়ার্দোর মতে, ফুটবলে রাজত্বের পাশাপাশি মেসির চ্যারিটি বা মানবিক উদ্যোগগুলো তাঁকে এই অনন্য উচ্চতায় বসিয়েছে।

নিজের গড়া 'লিও মেসি ফাউন্ডেশন' এবং ইউনিসেফের বিশ্বস্ত প্রতিনিধি হিসেবে শিশুদের সার্বিক উন্নয়নে কাজ করছেন তিনি। বিশেষ করে অরক্ষিত ও দুস্থ শিশুদের স্বাস্থ্যরক্ষা এবং পড়াশোনার সুযোগ তৈরি করা তাঁর কাজের প্রধান কেন্দ্রবিন্দু। এছাড়া গত গ্রীষ্মে স্পেনের মাদ্রিদের পাহাড়ি অঞ্চলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লোকজনকে সহায়তায় তিনি উল্লেখযোগ্য অনুদান দিয়েছিলেন, যা বিচারকমণ্ডলীর মূল্যায়নে বিশেষ ভূমিকা রাখে।

সম্মাননা গ্রহণে পরই যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওয়ানা
পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই নিউইয়র্কের উদ্দেশে উড্ডয়ন করেন মেসি। ওভিওদো বিমানবন্দর থেকে সরাসরি নিউইয়র্কের বিমানে চাপেন তিনি। আজ (বাংলাদেশ সময় রাত ৩টা ৩০ মিনিটে) ইন্টার মিয়ামির হয়ে মেজর লিগ সকারে (এমএলএস) নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে এই ফুটবল কিংবদন্তির।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টঙ্গীতে শিশুকন্যাকে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসাশিক্ষক আটক, থানায় দুই পক্ষের মামলা

টঙ্গীতে শিশুকন্যাকে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসাশিক্ষক আটক, থানায় দুই পক্ষের মামলা