ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সৌদিতে বিমানবন্দরে হামলা: ঢাকা থেকে ১০০ ফ্লাইট বাতিল, বিপাকে ১৫ হাজার যাত্রী আয়াসের জামিন শুনানিতে হট্টগোল, বিচারকের সামনেই মারামারি দেশ গঠনে ব্যক্তিগত উদ্যোগের অবদান অপরিসীম: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সালমান খান সেগুনবাগিচায় ফুটপাতের দেয়ালে যুক্ত হলো বেগম রোকেয়া, জসীমউদ্​দীন ও জীবনানন্দের প্রতিকৃতি ৯ কার্গো এলএনজি ও ২ লাখ ৩৭ হাজার টন সার আমদানির অনুমোদন এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সালমান খান

পর্দায় অসংখ্য প্রেমের গল্পে দর্শকের মন জয় করেছেন বলিউড তারকা সালমান খান। কিন্তু নিজের ব্যক্তিগত জীবনে এখনো অপূর্ণ
  • আপলোড সময় : ১৪ অক্টোবর ২০২৬, বিকাল ৫:৩৭ সময়
  • আপডেট সময় : ১৪ অক্টোবর ২০২৬, বিকাল ৫:৩৭ সময়
বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সালমান খান

পর্দায় অসংখ্য প্রেমের গল্পে দর্শকের মন জয় করেছেন বলিউড তারকা সালমান খান। কিন্তু নিজের ব্যক্তিগত জীবনে এখনো অপূর্ণ রয়ে গেছে একটি স্বপ্ন—সন্তানের বাবা হওয়া। ষাট বছর বয়সে এসে জীবনের কোনো এক পর্যায়ে পিতৃত্বের স্বাদ পাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এই জনপ্রিয় অভিনেতা। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে ভক্তদের মধ্যে।


বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটি ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রযোজক ও পরিচালক করণ জোহরের জনপ্রিয় আড্ডাভিত্তিক অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমের উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে উপস্থিত হয়ে সালমান খান নিজের এই ইচ্ছার কথা জানান। অনুষ্ঠানে তাঁকে প্রশ্ন করা হয়, নিজের সন্তান না থাকার বিষয়টি তিনি অনুভব করেন কি না। জবাবে সন্তান চাওয়ার আকাঙ্ক্ষার কথা স্বীকার করেন সালমান। একই সঙ্গে পরিবার, মানসিক নির্ভরতা এবং জীবনে একজন সঙ্গীর গুরুত্ব নিয়েও আলোচনা করেন তিনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


অনুষ্ঠানটির প্রচার ঝলকেও সালমানকে ঘিরে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে। করণ জোহরের সঙ্গে কথোপকথনে উঠে এসেছে হাসি-ঠাট্টা, পুরোনো স্মৃতি এবং অভিনেতার ব্যক্তিগত জীবনের নানা প্রসঙ্গ। একপর্যায়ে করণ তাঁকে প্রশ্ন করেন, তিনি এখনো অবিবাহিত কি না। জবাবে রসিকতার সুরে সালমান বলেন, ‘সংযত হও ভাই, সংযত হও।’ তাঁর এই মন্তব্য ঘিরেও বিনোদন অঙ্গনে কৌতূহল তৈরি হয়েছে।


তবে হাস্যরসের পাশাপাশি নিজের জীবন সম্পর্কে বদলে যাওয়া দৃষ্টিভঙ্গির কথাও উঠে এসেছে কথোপকথনে। করণ জোহর জানান, আগের তুলনায় সালমান এখন অনেক বেশি শান্ত ও সংযত। উত্তরে অভিনেতা বলেন, এত দিন তিনি অন্যদের যেসব পরামর্শ দিয়ে এসেছেন, এবার নিজের জীবনেও সেগুলো মেনে চলার সময় এসেছে। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন সালমান খান। পর্দায় প্রেম, পরিবার ও সম্পর্কের নানা গল্পে অভিনয় করলেও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ সব সময়ই তুঙ্গে। এবার পিতৃত্বের ইচ্ছার কথা সামনে আসায় সেই আগ্রহ আরও বেড়েছে।


তবে কবে বা কীভাবে তিনি বাবা হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। আপাতত তাঁর বক্তব্য ঘিরেই আলোচনা চলছে—কাজের ব্যস্ততা ও দীর্ঘ তারকাজীবনের বাইরে সালমান খানের ব্যক্তিগত জীবনের এই ইচ্ছা ভবিষ্যতে কোন দিকে এগোয়, সেটিই এখন দেখার বিষয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার