ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আয়াসের জামিন শুনানিতে হট্টগোল, বিচারকের সামনেই মারামারি দেশ গঠনে ব্যক্তিগত উদ্যোগের অবদান অপরিসীম: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সালমান খান সেগুনবাগিচায় ফুটপাতের দেয়ালে যুক্ত হলো বেগম রোকেয়া, জসীমউদ্​দীন ও জীবনানন্দের প্রতিকৃতি ৯ কার্গো এলএনজি ও ২ লাখ ৩৭ হাজার টন সার আমদানির অনুমোদন এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট নজরুল বর্ষে দেশের সব মাদ্রাসায় সাংস্কৃতিক প্রতিযোগিতার নির্দেশ

এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার

দেশজুড়ে এলপিজি সিলিন্ডারের দোকান বন্ধ রাখার যে ঘোষণা দেওয়া হয়েছিল, তা আর কার্যকর হচ্ছে না। ব্যবসায়ীদের ডাকা দুই
  • আপলোড সময় : ১৪ অক্টোবর ২০২৬, বিকাল ৫:৩৪ সময়
  • আপডেট সময় : ১৪ অক্টোবর ২০২৬, বিকাল ৫:৩৪ সময়
এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার

দেশজুড়ে এলপিজি সিলিন্ডারের দোকান বন্ধ রাখার যে ঘোষণা দেওয়া হয়েছিল, তা আর কার্যকর হচ্ছে না। ব্যবসায়ীদের ডাকা দুই দিনের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। ফলে বৃহস্পতিবার ও শুক্রবার সারা দেশে এলপিজি সিলিন্ডারের দোকান বন্ধ রাখার কর্মসূচি বাতিল হয়েছে।


বুধবার দুপুরে এলপিজি ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। এর আগে সকালে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক করেন সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধিরা। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানান। একই সঙ্গে কর্মসূচি প্রত্যাহার না করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করেন তাঁরা।


জ্বালানিমন্ত্রী বলেন, যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামেও স্থিতিশীলতা নেই। জ্বালানি সংগ্রহের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বর্তমানে প্রধান উৎস হিসেবে রয়েছে, আর অন্যান্য উৎস নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ভোক্তাদের জন্য জ্বালানির দাম সহনীয় রাখা এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার কাজ করছে।


তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে কেউ ধর্মঘটের মাধ্যমে সরবরাহ ব্যাহত করার চেষ্টা করলে ১৯৫৬ সালের আইন প্রয়োগ করা হবে। ধর্মঘটের মাধ্যমে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জনগণের ভোগান্তি এড়াতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। জ্বালানিমন্ত্রীর বক্তব্য, জনগণের ভোটে নির্বাচিত সরকার মানুষের আস্থার মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তাই ধর্মঘটের পথে না গিয়ে আলোচনার মাধ্যমে ব্যবসায়ীদের সমস্যার সমাধান করা উচিত।


এর আগে গত সোমবার এলপিজি সিলিন্ডার ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার ও শুক্রবার সারা দেশে দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল এলপিজি ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি সেলিম খান এ কর্মসূচি ঘোষণা করেন। তবে বুধবারের বৈঠক ও আলোচনার পর ধর্মঘট প্রত্যাহার করায় আপাতত দোকান বন্ধ রাখার কর্মসূচি থাকছে না। এতে বৃহস্পতিবার ও শুক্রবার এলপিজি সিলিন্ডার কিনতে গিয়ে ক্রেতাদের দোকান বন্ধ পাওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা কেটে গেল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার