ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট থেকে ছিটকে গেলেন লিটন আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন আওয়ামী লীগের মতো খুনের রাজনীতি পরিহার না করলে বিএনপিকেও দেশছাড়া করবে জনগণ: শিবির সভাপতি স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—নাকচ করল ডাউনিং স্ট্রিট তারেমির গোল ভিএআরে বাতিল, ইরানের রক্ষণে আটকা বেলজিয়াম নড়াইলে ব্রাজিল সমর্থককে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ফেসবুকে পোস্ট, বন্ধুকে আইনি নোটিশ তারেমির গোল ভিএআরে বাতিল, ইরানের রক্ষণে আটকা বেলজিয়াম অবিশ্বাস্য প্রতিরোধে বেলজিয়ামকে আটকে দিলো ইরান হাসনাতসহ সঙ্গীদের বিরুদ্ধে যুক্তরাজ্যে পুলিশের কাছে সাবেক ছাত্রলীগ নেতাকে মারধরের অভিযোগ মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই

ভোগ্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে কঠোর হুশিয়ারি প্রধানমন্ত্রীর

ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে দ্রুত ব্যবস্থা নিতে নতুন মন্ত্রিপরিষদের সদস্যদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার মন্ত্রিসভার
  • আপলোড সময় : ১৫ জানুয়ারী ২০২৪, দুপুর ৩:২৪ সময়
  • আপডেট সময় : ১৫ জানুয়ারী ২০২৪, দুপুর ৪:৪৭ সময়
ভোগ্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে কঠোর হুশিয়ারি প্রধানমন্ত্রীর ছবি: সংগৃহীত
ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে দ্রুত ব্যবস্থা নিতে নতুন মন্ত্রিপরিষদের সদস্যদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার মন্ত্রিসভার আনুষ্ঠানিক প্রথম বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, পণ্যের দাম বাড়লে কৃষক খুশি হয়, নাখোশ হয় ভোক্তা। সেজন্য কীভাবে বিষয়টি সামঞ্জস্য করা যায় সেই ব্যবস্থা করতে হবে।

এ সময় প্রতিটি মন্ত্রণালয়কে হিসেব করে চলতে এবং অপচয় রোধে সকলের প্রতি আহ্বান জানান সরকারপ্রধান। একইসঙ্গে চক্রান্ত করে পণ্যের দাম বাড়িয়ে সরকারের বিরুদ্ধে জনগণকে যাতে কেউ বিক্ষুদ্ধ করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে বলেছেন তিনি।

শেখ হাসিনা বলেন, বৈরী পরিবেশের কথা মাথায় রেখে সবাইকে কাজ করতে হবে। দেশি-বিদেশি বৈরী পরিবেশ মোকাবিলা করেই এগোতে হবে। মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে। তিনি বলেন, দেশব্যাপী অব্যাহত উন্নয়ন দেখেই মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে এখন আমাদের কাজ করতে হবে। উন্নয়নের গতিধারা ধরে রাখতে হবে।

এর আগে, এদিন সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার সদস্যদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক হয়।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারির নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২২২টিতে জয় পায় আওয়ামী লীগ। এ ছাড়া স্বতন্ত্র ৬২ জন এবং জাতীয় পার্টি ১১টি আসনে জয় পেয়েছে। স্বতন্ত্রদের মধ্যে জয়ী হওয়া ৫৯ জনই আওয়ামী লীগই নেতা।

এরপর গত ৯ জানুয়ারি নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। গেজেট প্রকাশের পরদিন ১০ জানুয়ারি শপথ নেন নবনির্বাচিত এমপিরা। আর এমপিদের শপথ গ্রহণের একদিন পর বৃহস্পতিবার শপথ নেন মন্ত্রিসভার সদস্যরা। ওইদিন বিকেলেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রিসভা গঠনের অনুমোদন দিয়ে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।


  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল