ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

আইসল্যান্ডের শহরে ছড়িয়ে পরেছে আগ্নেয়গিরির লাভা

আইসল্যান্ডের দক্ষিণে রেকিয়াজানেস উপদ্বীপে অবস্থিত আগ্নেয়গিরিটি আজ স্থানীয় সময় ভোর ৩টে নাগাদ অগ্ন্যুৎপাত শুরু করে। তীব্র বেগে লাভা
  • আপলোড সময় : ১৫ জানুয়ারী ২০২৪, দুপুর ২:৪৮ সময়
  • আপডেট সময় : ১৫ জানুয়ারী ২০২৪, দুপুর ২:৪৮ সময়
আইসল্যান্ডের শহরে ছড়িয়ে পরেছে আগ্নেয়গিরির লাভা ছবি: সংগৃহীত
আইসল্যান্ডের দক্ষিণে রেকিয়াজানেস উপদ্বীপে অবস্থিত আগ্নেয়গিরিটি আজ স্থানীয় সময় ভোর ৩টে নাগাদ অগ্ন্যুৎপাত শুরু করে। তীব্র বেগে লাভা বেরিয়ে আসতে থাকে। আইসল্যান্ডে আবার জেগে উঠেছে আগ্নেয়গিরি। শুরু হয়েছে লাভা উদ্গিরণ। সেই তপ্ত লাভা-স্রোত প্রবেশ করতে চলছে গ্রিন্ডাভিক শহরের ভিতরে। ওই শহর ইতিমধ্যেই খালি করে দিয়েছে প্রশাসন। দেশের প্রেসিডেন্ট গুডনি জোহানেসন জানিয়েছেন, অগ্ন্যুৎপাতের ফলে জীবনহানির আশঙ্কা নেই।

আইসল্যান্ডের দক্ষিণে রেকিয়াজানেস উপদ্বীপে অবস্থিত আগ্নেয়গিরিটি আজ স্থানীয় সময় ভোর ৩টে নাগাদ অগ্ন্যুৎপাত শুরু করে। তীব্র বেগে লাভা বেরিয়ে আসতে থাকে। মাছ ধরার জন্য বিখ্যাত গ্রিন্ডাভিক শহরে লাভা দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। স্থানীয় সূত্রের খবর, লাভা-স্রোত শহরে প্রবেশের আগেই এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। লাভা-স্রোত শহর থেকে ৫০ মিটার দূরে।

এক মাসের মধ্যে এটা দ্বিতীয় অগ্ন্যুৎপাত। গত ১৮ ডিসেম্বর জেগে উঠেছিল আগ্নেয়গিরিটি। তখন গ্রিন্ডাভিক শহরের অন্তত চার হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে দিয়েছিল প্রশাসন। গত কয়েক দিনে শ’খানেক বাসিন্দা শহরে ফিরে আসেন। তাই এ বার শহর ফাঁকা করতে তেমন অসুবিধা হয়নি। প্রেসিডেন্ট এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন, কাল সারা রাত ধরে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে। প্রাণহানির আশঙ্কা নেই। তবে শহরের পরিকাঠামোগত ক্ষেত্রে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ