ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

বিতাড়িত অপরাধীদের দেশে ফেরার সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু

অপরাধ করে জনরোষের মুখে দেশ ছেড়ে পালিয়ে গেলেই পার পাওয়া যাবে না—ফিরে এসে আবার স্বাভাবিকভাবে চলার সুযোগও থাকবে
  • আপলোড সময় : ৮ অক্টোবর ২০২৬, সকাল ৯:৫১ সময়
  • আপডেট সময় : ৮ অক্টোবর ২০২৬, সকাল ৯:৫১ সময়
বিতাড়িত অপরাধীদের দেশে ফেরার সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু

অপরাধ করে জনরোষের মুখে দেশ ছেড়ে পালিয়ে গেলেই পার পাওয়া যাবে না—ফিরে এসে আবার স্বাভাবিকভাবে চলার সুযোগও থাকবে না। এমনই কঠোর অবস্থানের কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বুধবার বিকেলে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে যারা জনরোষের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তাদের পুনরায় দেশে ফিরে আসার কোনো সুযোগ নেই। একই সঙ্গে কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। প্রচলিত ফৌজদারি আইন অনুযায়ী প্রত্যেক অপরাধীর বিচার নিশ্চিত করা হবে। তিনি বলেন, অপরাধীদের বিচারের বিষয়টি কোনো তাৎক্ষণিক পদক্ষেপ নয়, এটি একটি ধারাবাহিক আইনি প্রক্রিয়া। দেশের সাধারণ মানুষের ন্যায়বিচারের প্রত্যাশা পূরণে সরকার আইন অনুযায়ী সেই প্রক্রিয়া অব্যাহত রাখছে।


এদিকে আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিয়েও আশ্বস্ত করেছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, এবারের দুর্গোৎসবকে কেন্দ্র করে কোনো সুনির্দিষ্ট নিরাপত্তা ঝুঁকি বা হুমকি নেই। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে সম্পূর্ণ নিরাপদ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে তাদের প্রধান ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।


দুর্গাপূজাকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেই সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পূজা উদ্‌যাপন কমিটির প্রতিনিধিরা নিজেদের মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম এবং স্থানীয় পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ