ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে উন্নয়ন ও সমৃদ্ধি: জয়সোয়াল মাহমুদউল্লাহর ঝড়ো ইনিংসের পরও হারল বাংলাদেশ নভেম্বর ঢাকা সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার স্কুল থেকে ছাত্রী অপহরণের চেষ্টাকালে নারী আটক: উদ্ধারে গিয়ে জনতার হামলায় আহত ৪ পুলিশ বিতাড়িত অপরাধীদের দেশে ফেরার সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু দুর্গাপূজায় ‘মদ খেয়ে নাচানাচি’ করলে ঘাড়ে ধরে নিয়ে যাওয়া হবে: ফেনীর পুলিশ সুপার ক্যানসার চিকিৎসা সহজলভ্য করতে ১৭টি নতুন রেডিওথেরাপি মেশিন যুক্ত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকায় নেই ঢাকা গাজা যুদ্ধের তিন বছর: হারিয়ে গেছে স্বাভাবিক জীবনের ছন্দ চট্টগ্রামে নগর ভবনে শীর্ষ সন্ত্রাসী বগাকে গ্রেপ্তারে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের

রামপাল বিদ্যুৎকন্দ্রের দ্বিতীয় ইউনিটের জমিতে হবে সৌরবিদ্যুৎ

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রস্তুত করা বিপুল জমি এবার কাজে লাগানো হচ্ছে সৌরবিদ্যুৎ উৎপাদনে। বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট পিক
  • আপলোড সময় : ৮ অক্টোবর ২০২৬, সকাল ৯:৩৯ সময়
  • আপডেট সময় : ৮ অক্টোবর ২০২৬, সকাল ৯:৩৯ সময়
রামপাল বিদ্যুৎকন্দ্রের দ্বিতীয় ইউনিটের জমিতে হবে সৌরবিদ্যুৎ

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রস্তুত করা বিপুল জমি এবার কাজে লাগানো হচ্ছে সৌরবিদ্যুৎ উৎপাদনে। বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট পিক ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প অনুমোদন করেছে সরকার। রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট নির্মাণের জন্য প্রস্তুত করা জমিতেই বাস্তবায়ন করা হবে নতুন এই প্রকল্প। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় রামপাল সৌরবিদ্যুৎ প্রকল্পসহ মোট ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ টাকা, প্রকল্প ঋণ ৪ হাজার ৮১ কোটি ৮৫ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ১ হাজার ৫২৪ কোটি ৯১ লাখ টাকা।


পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি জানান, রামপাল সৌরবিদ্যুৎ প্রকল্পে আট ঘণ্টার ব্যাটারি সংরক্ষণ সুবিধা যুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মূল প্রকল্প প্রস্তাবে এই ব্যাটারি ব্যবস্থা ছিল না। উৎপাদিত বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনা করা হয়েছিল। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনার পর প্রকল্পের উন্নয়ন প্রস্তাব সংশোধন করে ব্যাটারি সংরক্ষণ সুবিধা যুক্ত করা হবে। এতে প্রকল্পের মোট ব্যয়ও বাড়তে পারে। বর্তমানে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট। কেন্দ্রটির দ্বিতীয় ইউনিট নির্মাণের পরিকল্পনা থাকলেও সেই কাজ আর এগোয়নি। ফলে দ্বিতীয় ইউনিটের জন্য প্রস্তুত করা বিপুল পরিমাণ জমি দীর্ঘদিন অব্যবহৃত পড়ে ছিল। এখন সেই জমিকেই নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের কাজে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।


সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ইতোমধ্যে প্রায় ৬৮৫ একর জমি ভরাট ও প্রস্তুত করেছে। নতুন সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ওই জমি ব্যবহার করা হবে। ফলে প্রকল্পের জন্য নতুন করে জমি অধিগ্রহণের প্রয়োজন হবে না। নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবেই রামপালে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে প্রকল্পটির পরিবেশগত মূল্যায়ন ও পরিবেশগত ছাড়পত্র পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। একনেক সভায় বিদ্যুৎ প্রকল্পের পাশাপাশি অবকাঠামোর মান ও স্থায়িত্ব নিয়েও গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো সড়ক বা অবকাঠামো নির্মাণের পর তিন বছরের মধ্যে বড় ধরনের ত্রুটি দেখা দিলে ঠিকাদারকেই তা মেরামত করতে হবে। এ জন্য চুক্তিতে প্রয়োজনীয় নিশ্চয়তা ও ওয়ারেন্টির শর্ত যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।


এ ছাড়া জনবসতিপূর্ণ এলাকার মধ্য দিয়ে নির্মিত সড়কগুলোতে বাধ্যতামূলকভাবে পানি নিষ্কাশন ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকলে বৃষ্টির পানি জমে সড়কের ক্ষতি করে। তাই ভবিষ্যতে জনবসতিপূর্ণ এলাকায় কোনো সড়ক প্রকল্প নেওয়ার ক্ষেত্রে পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এদিকে একনেকে অনুমোদিত ১৩টি প্রকল্পের মধ্যে ১০টি নতুন, দুটি সংশোধিত এবং একটি প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় সংশোধনে সবচেয়ে বেশি ব্যয় বাড়ানো হয়েছে। এতে ১ হাজার ৩১০ কোটি ৪০ লাখ টাকা অতিরিক্ত ব্যয় যোগ করে প্রকল্পটির মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৩৯ কোটি ৩০ লাখ টাকা।


এ ছাড়া সিরাজগঞ্জ, বগুড়া ও নওগাঁ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৩ হাজার ৭৬৭ কোটি ৫০ লাখ টাকার নতুন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ রেলওয়ের সক্ষমতা বাড়াতে ৩০টি মিটারগেজ ডিজেল-বিদ্যুৎচালিত ইঞ্জিন সংগ্রহের জন্য ২ হাজার ৭৬৯ কোটি ৮৬ লাখ টাকার প্রকল্পও অনুমোদন করেছে একনেক।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!

তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!