ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হাসিনা আমলের ব্যাংক নিয়ন্ত্রণের সুযোগ আবার ফেরত আনছে বিএনপি: হাসনাত ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ ২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের তরুণদের স্বপ্ন ও সম্ভাবনার গল্প শোনাতে প্রথমা বুক ক্যাফেতে কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম শাহজালাল বিমানবন্দরে দুই কর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির রিমান্ডে ঘটনার সত্যতা স্বীকার করেছেন আখতারুজ্জামান: পুলিশ কিংবদন্তি হওয়ার পথে এগিয়ে চলেছে ইয়ামাল: স্পেন কোচ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুলের সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ সস্ত্রীক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের ছবি নিয়ে প্রেস উইংয়ের ব‍্যাখ‍্যা

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের বিকল্প ছিল না: দীনেশ ত্রিবেদী

শেখ হাসিনাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে দীর্ঘদিন ধরে বাংলাদেশ-ভারত সম্পর্কে যে আলোচনা চলছে, তা নিয়ে এবার
  • আপলোড সময় : ৩ অক্টোবর ২০২৬, দুপুর ৩:৫৪ সময়
  • আপডেট সময় : ৩ অক্টোবর ২০২৬, দুপুর ৩:৫৪ সময়
শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের বিকল্প ছিল না: দীনেশ ত্রিবেদী

শেখ হাসিনাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে দীর্ঘদিন ধরে বাংলাদেশ-ভারত সম্পর্কে যে আলোচনা চলছে, তা নিয়ে এবার সরাসরি অবস্থান জানালেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তার দাবি, তৎকালীন সংকটময় পরিস্থিতিতে শেখ হাসিনাকে ভারতে প্রবেশ করতে দেওয়া ছাড়া নয়াদিল্লির সামনে অন্য কোনো বিকল্প ছিল না। 


শনিবার ৩ অক্টোবর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত বে অব বেঙ্গল কনফারেন্সের একটি সেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ মন্তব্য করেন। সম্মেলনটি ৩ থেকে ৫ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে।  দীনেশ ত্রিবেদী বলেন, ঐতিহাসিক ও দীর্ঘদিনের বন্ধু হিসেবে তৎকালীন সংকটময় পরিস্থিতিতে ভারতের যা করা উচিত ছিল, তারা সেটিই করেছে। শেখ হাসিনাকে বহনকারী বিমানকে ভারতে অবতরণের অনুমতি না দিলে পরিস্থিতি কী ধরনের ঝুঁকির দিকে যেতে পারত, তা কেউ জানে না বলেও মন্তব্য করেন তিনি। 


শেখ হাসিনার ভারতে পৌঁছানোর বিষয়টিও পরিষ্কার করেন ভারতীয় হাইকমিশনার। তিনি বলেন, তাকে ভারতীয় সেনাবাহিনী বা বিমানবাহিনী ভারতে নিয়ে যায়নি। বরং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সামরিক বাহিনীর একটি বিমানে করে দেশ ছেড়ে ভারতে পৌঁছান।  এদিকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে জানতে চাইলে দীনেশ ত্রিবেদী বলেন, বিষয়টি সম্পূর্ণভাবে একটি আইনি ও বিচারিক প্রক্রিয়ার মধ্যে রয়েছে। ভারতের পক্ষ থেকে এ বিষয়ে যে প্রক্রিয়া চলছে, সেটি আইন ও নির্দিষ্ট কাঠামোর মধ্য দিয়েই এগোচ্ছে বলে জানান তিনি।


তার ভাষ্য অনুযায়ী, বিষয়টির সঙ্গে আদালত ও আইনি প্রক্রিয়া জড়িত থাকায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা বা আগাম সময় নির্ধারণ করা সম্ভব নয়।  ফলে শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি—দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ একটি ইস্যু হিসেবেই থাকছে। আর এ বিষয়ে ভারতীয় হাইকমিশনারের নতুন মন্তব্যে আবারও সামনে এসেছে সেই সময়ের সিদ্ধান্ত এবং বর্তমান আইনি প্রক্রিয়া নিয়ে আলোচনা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা