ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন, পুড়ে গেছে ১০টি স্থাপনা

কক্সবাজারের উখিয়ার ৫নং রোহিঙ্গা ক্যাম্পে ফের অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় দশটি রোহিঙ্গা ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
  • আপলোড সময় : ১১ জানুয়ারী ২০২৪, দুপুর ৩:৫৪ সময়
  • আপডেট সময় : ১১ জানুয়ারী ২০২৪, দুপুর ৩:৫৪ সময়
রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন, পুড়ে গেছে ১০টি স্থাপনা ছবি : সংগৃহীত
কক্সবাজারের উখিয়ার ৫নং রোহিঙ্গা ক্যাম্পে ফের অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় দশটি রোহিঙ্গা ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি। বর্তমানে রোহিঙ্গারা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

রোহিঙ্গারা বলেছেন ঘন ঘন অগ্নিকাণ্ডের কারনে সাধারণ রোহিঙ্গাদের মাঝে আতংক বিরাজ করছে। রোহিঙ্গারা প্রকাশ‍্য না বললেও দুস্কৃতিকারীরা এই আগুন লাগাতে পারে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারী) দিবাগত রাত ১টার দিকে উখিয়ার ৫ রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকের মোঃ রশিদের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়।

ক্যাম্পের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা তাৎক্ষণিক অগ্নিনির্বাপণে কাজ করায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ব্যাপারে উখিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, চারটি ইউনিট ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। এতে ৮টি ঝুপড়ি ঘর সম্পন্ন পুড়ে ছাই হয়ে গেছে।

এর আগে চলতি মাসের ৬ জানুয়ারী রাতে একই রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডে ১হাজার ৫শ স্থাপনা পুড়ে ছাই গেছে। এতে বেশ কিছু রোহিঙ্গা খোলা আকাশের নীচে মানবেতর জীবনযাপন করছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ