ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

ঝিনাইদহে মহেশপুরে অস্ত্র ও গুলি উদ্ধার

ঝিনাইদহে মহেশপুর উপজেলার সীমান্তর্বতী মকরধ্বজপুর গ্রামের একটি কলা বাগান থেকে ৪ টি অস্ত্র ও ৮ রাউন্ড গুলি উদ্ধার
  • আপলোড সময় : ১১ জানুয়ারী ২০২৪, দুপুর ৩:১৬ সময়
  • আপডেট সময় : ১১ জানুয়ারী ২০২৪, দুপুর ৩:১৬ সময়
ঝিনাইদহে মহেশপুরে অস্ত্র ও গুলি উদ্ধার ছবি : সংগৃহীত
ঝিনাইদহে মহেশপুর উপজেলার সীমান্তর্বতী মকরধ্বজপুর গ্রামের একটি কলা বাগান থেকে ৪ টি অস্ত্র ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।

বুধবার বিকেলে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানায়।

মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন কয়েকজন চোরাকারবারী প্লাষ্টিকের বস্তায় করে ভারত হতে বিশেষ কিছু নিয়ে আসছে। এমন খবরে একটি বিশেষ টহল দল দুই ভাবে বিভক্ত হয়ে সীমান্ত পিলার ৫৩/১এস হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মকরধ্বজপুর গ্রামর কলা বাগানের মধ্যে দুইটি পৃথক স্থানে এ্যাম্বুশ নিয়ে অবস্থান করে।

সেসময় চোরকারবারীরা বিজিবির অবস্থান টের পেয়ে তাদের হাতে থাকা বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে বিজিবি টহল দল ঘটনাস্থল তল্লাশী করে প্লাষ্টিকের বস্তাটি মালিকবিহীন অবস্থায় উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তাটি খুলে কম্বলের ভাজেঁর মধ্যে অভিনব কায়দায় ৮ রাউন্ড এ্যামোনিশন, ১ টি অত্যাধুনিক বিদেশী পিস্তলসহ ৪টি পিস্তল উদ্ধার করে।

আইনি প্রক্রিয়া শেষে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস