ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

সরকার একতরফা প্রতারণার নির্বাচন করে জাতিকে ধোঁকা দিয়েছে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই অবৈধ সরকার একতরফা প্রতারণার নির্বাচন করে গোটা জাতিকে ধোঁকা
  • আপলোড সময় : ১০ জানুয়ারী ২০২৪, দুপুর ২:১ সময়
  • আপডেট সময় : ১০ জানুয়ারী ২০২৪, দুপুর ২:১ সময়
সরকার একতরফা প্রতারণার নির্বাচন করে জাতিকে ধোঁকা দিয়েছে : রিজভী ছবি : সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই অবৈধ সরকার একতরফা প্রতারণার নির্বাচন করে গোটা জাতিকে ধোঁকা দিয়েছে। আর আপনারা নির্বাচন বর্জন করে, প্রত্যাখ্যান করে সরকারকে লালকার্ড দেখিয়েছেন। বুধবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর গুলশান-১ নম্বরে লিফলেট বিতরণ শেষে এ মন্তব্য করেন তিনি। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতান্ত্রিক প্রস্থানের পথ হারিয়ে ফেলেছেন। জনগণ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। বারবার কর্তৃত্ববাদী এই দুঃশাসন তারা আর মানবে না। এর বিরুদ্ধে সবাই আজ রুখে দাঁড়ান।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকল ইসলাম, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদলের কমিটির সহসভাপতি জাকির হোসেন সিদ্দিকী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, সহসাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ছাত্রদলের সাবেক সহসভাপতি তারেক-উজ জামান তারেক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফা সুলতানা রুমা, নাদিয়া পাঠান পাপন, কৃষক দলের সহসম্পাদিকা ফারজানা ইয়াসমিন লিপি, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল, আতাউর রহমান, সহসাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন, নাসরিন রহমান পপি, সহসাংগঠনিক সম্পাদক সাদেক মিয়া, সহসাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি প্রমূখ।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস