ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

টেকনাফে বিজিবি’র অভিযানে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপে অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টেকনাফ ২বিজিবি
  • আপলোড সময় : ৯ জানুয়ারী ২০২৪, দুপুর ৪:১৩ সময়
  • আপডেট সময় : ৯ জানুয়ারী ২০২৪, দুপুর ৪:১৩ সময়
টেকনাফে বিজিবি’র অভিযানে ৭০ হাজার ইয়াবা উদ্ধার ছবি : সংগৃহীত
কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপে অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। 
তিনি জানান, মঙ্গলবার (৯ জানুয়ারি) ভোরে গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ শাহপরীরদ্বীপ বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৪ থেকে আনুমানিক ৫০০ গজ দক্ষিণ-পূর্ব দিকে জালিয়াপাড়া নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে  বাংলাদেশে আসতে পারে।

এমন সংবাদের ভিত্তিতে শাহপরীরদ্বীপ বিওপি’র চোরাচালান প্রতিরোধ টহলদল উক্ত এলাকায় গমন করে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে বেড়ীবাঁধ এবং নাফ নদীতে টহলরত নৌ টহলদল নৌকার আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পর পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা বিজিবি নৌ টহলদল ২-৩ জন ব্যক্তিকে একটি কাঠের নৌকা যোগে সীমান্তের শূণ্য লাইন থেকে আনুমানিক ১.৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জালিয়াপাড়া এলাকায় নাফনদীর তীরের দিকে আসতে দেখে।

তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহলদল নৌকাটিকে চ্যালেঞ্জ করলে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে উক্ত ব্যক্তিরা একটি ব্যাগ নদীতে ফেলে নৌকা থেকে লাফিয়ে দ্রুত দৌড়ে ঘন কুয়াশা এবং অন্ধকারের সুযোগে পার্শ্ববর্তী গ্রামের ভিতরে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল উল্লেখিত স্থানে পৌঁছে তল্লাশী অভিযান পরিচালনা করে নাফনদীতে চোরাকারবারীদের ফেলে যাওয়া ১টি প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে  ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

টহলদল উক্ত এলাকায় সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন চোরাকারবারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তবে, চোরাকারবারীদেরকে সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ