ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ক্যান্টনমেন্ট থানার সেই ওসি কোথায় আছেন— জানেন না কেউ গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সম্পন্ন, চূড়ান্ত সিদ্ধান্ত পরে: রিজভী উপকূল ও চরাঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিবে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭ দেশনেত্রী খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে কর্মসূচি নেওয়া হয়েছে: পানিসম্পদ মন্ত্রী জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন মিয়ানমারে পাচারের সময় ১২৬০ বস্তা সিমেন্টসহ আটক ২ রিমান্ডে গাজী তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশন পুশ করা হয়েছিল: নাহিদ ‘উনি যে জেলায় যান, সে জেলায়ই কালেমা পড়ে বিয়ে করেন’

নিষিদ্ধ প্লাস্টিক ফিরল সচিবালয়ে

একসময় সচিবালয়ে পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল ছিল পুরোপুরি নিষিদ্ধ। গেটে তল্লাশি, নিয়মিত মনিটরিং আর সভা-সেমিনারে প্লাস্টিকমুক্ত
  • আপলোড সময় : ১৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪৪ সময়
  • আপডেট সময় : ১৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪৪ সময়
নিষিদ্ধ প্লাস্টিক ফিরল সচিবালয়ে

একসময় সচিবালয়ে পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল ছিল পুরোপুরি নিষিদ্ধ। গেটে তল্লাশি, নিয়মিত মনিটরিং আর সভা-সেমিনারে প্লাস্টিকমুক্ত পরিবেশ—সব মিলিয়ে তৈরি হয়েছিল কঠোর ব্যবস্থা। কিন্তু সেই কঠোরতা এখন কোথায়? কয়েক মাসের ব্যবধানেই আবার সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে ফিরেছে নিষিদ্ধ প্লাস্টিক! অন্তর্বর্তী সরকারের সময়ে সচিবালয়ের ভেতরে পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছিল। প্রবেশমুখে তল্লাশি করে প্লাস্টিক বোতল আটকে দেওয়া হতো। সভা-সেমিনারেও প্লাস্টিকের বোতল, কাপ, প্লেট ও চামচ ব্যবহার বন্ধ ছিল। এর পরিবর্তে কাচের বোতল-গ্লাস, পাটজাত পণ্য এবং পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী ব্যবহারের ব্যবস্থা করা হয়েছিল।


সেই সময় পুরো কার্যক্রম তদারকিতে মনিটরিং টিমও কাজ করেছিল। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সরকারি অফিস ও সচিবালয়ে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বন্ধে জারি করা হয়েছিল কঠোর পরিপত্র। কিন্তু সম্প্রতি সচিবালয়ের বিভিন্ন জায়গার চিত্র বলছে ভিন্ন কথা। কর্মকর্তাদের কক্ষে দেখা যাচ্ছে প্লাস্টিকের পানির বোতল। অতিথি আপ্যায়নেও জগ-গ্লাসের বদলে ব্যবহার করা হচ্ছে বোতলজাত পানি। কোথাও কোথাও একই বোতলে বারবার পানি ভরে ব্যবহার করার ঘটনাও দেখা গেছে।


শুধু বোতল নয়, সচিবালয়ের ভেতরের বিভিন্ন খাবারের দোকান ও ক্যাফেটেরিয়াতেও প্লাস্টিকের বোতল ব্যবহার হচ্ছে। বাইরে থেকে কর্মকর্তাদের জন্য খাবার আনার ক্ষেত্রেও দেখা যাচ্ছে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার। এমনকি অভ্যন্তরীণ বৈঠকে খাবারের সঙ্গে দেওয়া হচ্ছে প্লাস্টিকের চামচ। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, প্লাস্টিক ব্যবহার বন্ধের সরকারি সিদ্ধান্ত এখনো বহাল রয়েছে। তবে শুরুর দিকে সচিবালয়ের গেটে যে নিয়মিত অভিযান ও কঠোর নজরদারি চলত, তা এখন বন্ধ। আর এই শিথিলতার সুযোগেই আবার বাড়ছে প্লাস্টিকের ব্যবহার।


পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, শুধু নিষেধাজ্ঞা জারি করলেই দীর্ঘমেয়াদে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা সম্ভব নয়। পরিবেশবান্ধব বিকল্প পণ্য সহজলভ্য ও সাশ্রয়ী করার পাশাপাশি মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরি করতে হবে। কারণ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সহজে নষ্ট হয় না। দীর্ঘদিন পরিবেশে থেকে মাটি, নদী ও সাগরের ক্ষতি করে। আবার ভেঙে মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়ে খাদ্যচক্রেও প্রবেশ করতে পারে।


তাই প্রশ্ন উঠছে—যে সচিবালয় থেকে সারা দেশের সরকারি প্রতিষ্ঠানগুলোকে প্লাস্টিক বন্ধের নির্দেশ দেওয়া হয়, সেই সচিবালয়েই যদি আবার নিষিদ্ধ প্লাস্টিকের ব্যবহার ফিরে আসে, তাহলে সরকারের প্লাস্টিকমুক্ত বাংলাদেশ গড়ার উদ্যোগ কতটা কার্যকর হবে?

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদায় আমন্ত্রণ জানায়নি ভারত: স্পিকার

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদায় আমন্ত্রণ জানায়নি ভারত: স্পিকার