ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ক্যান্টনমেন্ট থানার সেই ওসি কোথায় আছেন— জানেন না কেউ গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সম্পন্ন, চূড়ান্ত সিদ্ধান্ত পরে: রিজভী উপকূল ও চরাঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিবে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭ দেশনেত্রী খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে কর্মসূচি নেওয়া হয়েছে: পানিসম্পদ মন্ত্রী জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন মিয়ানমারে পাচারের সময় ১২৬০ বস্তা সিমেন্টসহ আটক ২ রিমান্ডে গাজী তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশন পুশ করা হয়েছিল: নাহিদ ‘উনি যে জেলায় যান, সে জেলায়ই কালেমা পড়ে বিয়ে করেন’

বাবার হাতে বিষপানে তিন শিশুর মৃত্যু, বাবাও আশঙ্কাজনক

সুনামগঞ্জের তাহিরপুরে হৃদয়বিদারক এক ঘটনায় তিন শিশুর মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, এক ব্যক্তি তার তিন সন্তানকে বিষপান করানোর
  • আপলোড সময় : ১৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৩৬ সময়
  • আপডেট সময় : ১৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৩৬ সময়
বাবার হাতে বিষপানে তিন শিশুর মৃত্যু, বাবাও আশঙ্কাজনক

সুনামগঞ্জের তাহিরপুরে হৃদয়বিদারক এক ঘটনায় তিন শিশুর মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, এক ব্যক্তি তার তিন সন্তানকে বিষপান করানোর পর নিজেও বিষপান করেন। পরে চারজনকেই উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তিন শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আশঙ্কাজনক অবস্থায় বাবাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


শনিবার ভোররাতে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও পুলিশের তথ্য অনুযায়ী, রাতের কোনো এক সময়ে ওই ব্যক্তি তার তিন শিশুসন্তানকে বিষপান করান। এরপর নিজেও বিষপান করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। সকালে স্বজন ও প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে চারজনকে দ্রুত বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তিন শিশুকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে বাবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।


ঘটনার খবর পেয়ে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা হাসপাতালে পৌঁছান। পুলিশ তিন শিশুর মরদেহ উদ্ধার করেছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বাবার শারীরিক অবস্থার উন্নতি হলে তার কাছ থেকেও ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। একই পরিবারের তিন শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজন ও স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে গভীর শোক ও উদ্বেগ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদায় আমন্ত্রণ জানায়নি ভারত: স্পিকার

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদায় আমন্ত্রণ জানায়নি ভারত: স্পিকার