ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বামীকে হালাল পদ্ধতিতে বশ করার দোয়া ডিসেম্বর ঘিরে নাশকতা ঠেকাতে সতর্ক পুলিশ, রাষ্ট্রবিরোধী অভিযোগে ৪ কর্মকর্তা আটক গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরাল পুলিশ ৩৮ ক্যাটাগরির পণ্য নিয়ে বাজারে শীর্ষ বৈচিত্র্যময় ব্র্যান্ড লিলি উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষমতা কেউ অস্বীকার করলেই যুদ্ধের হুমকি কিমের বোয়িংয়ের কাছ থেকে ৫০টি উড়োজাহাজ কিনছে চীনা এয়ারলাইন্স ইউক্রেন যুদ্ধে ৫ লাখ রুশ সেনা নিহত: মস্কোর পরিসংখ্যান বিশ্লেষণ করে বিবিসির প্রতিবেদন ‘সোনার বার’ ৪১টি, পরীক্ষার পর দেখা গেল লোহা পাকিস্তানের পার্লামেন্টে দাদার ছবির নিচে দাঁড়িয়ে আবেগাপ্লুত হুমাম কাদের

ফারুকী হচ্ছেন ফ্রান্সের ফিল্ম উৎসবের বিচারক

মোস্তফা সরয়ার ফারুকী নির্মাতা হিসেবে যেমন জনপ্রিয় তেমনি জনপ্রিয় হয়ে উঠেছেন বিচারক হিসেবেও। এবার চমক দেখাবেন ইউরোপের দেশ
  • আপলোড সময় : ৯ জানুয়ারী ২০২৪, দুপুর ১২:৫৩ সময়
  • আপডেট সময় : ৯ জানুয়ারী ২০২৪, দুপুর ১২:৫৩ সময়
ফারুকী হচ্ছেন ফ্রান্সের ফিল্ম উৎসবের বিচারক ছবি : সংগৃহীত
মোস্তফা সরয়ার ফারুকী নির্মাতা হিসেবে যেমন জনপ্রিয় তেমনি জনপ্রিয় হয়ে উঠেছেন বিচারক হিসেবেও। এবার চমক দেখাবেন ইউরোপের দেশ ফ্রান্সের একটি উৎসবে।

‘ভেসুল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব এশিয়ান সিনেমা’ এর একটি উৎসবে তাকে দেখা যাবে। ফ্রান্সের এই উৎসবটি প্রায় তিন দশক ধরে নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে। এই উৎসবটি শুরু হবে আগামী ৬ ফেব্রুয়ারি। চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এর আগেও ভেসুল উৎসবে অংশ নিয়েছেন ফারুকী। 

এটি মূলত এশিয়ার সিনেমা নিয়ে হয়ে থাকে। এই উৎসবে বাংলাদেশি নির্মাতা হিসেবে জুরি বোর্ডে জায়গা পেলেন ফারুকী। আন্তর্জাতিক বিভাগের চলচ্চিত্র দেখে বিচার-বিশ্লেষণ করার সুযোগ পাবেন তিনি। এটিও একটি অর্জনের মতোই।

এই জুরি বোর্ডের সভাপতি হিসেবে থাকবেন ইরানি নির্মাতা মোহসেন মাখমালবাফ। এছাড়া অন্য দুই সদস্য হিসেবে থাকছেন তাইওয়ানের চলচ্চিত্রকার জিরো চৌ ও জাপানের অভিনেতা শজেন। এই তথ্য নিশ্চিত করেছে উৎসব কর্তৃপক্ষ।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা আজ

পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা আজ