ঢাকা | |

এনআইডির তথ্যের ভুলে বেতন না পাওয়া শিক্ষক-কর্মচারীদের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত

১১ মাস ধরে বেতন বন্ধ—জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভুলে এমন ভোগান্তিতে থাকা শিক্ষক-কর্মচারীদের জন্য এবার এলো স্বস্তির খবর। আটকে
  • আপলোড সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৩৮ সময়
  • আপডেট সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৩৮ সময়
এনআইডির তথ্যের ভুলে বেতন না পাওয়া শিক্ষক-কর্মচারীদের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত

১১ মাস ধরে বেতন বন্ধ—জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভুলে এমন ভোগান্তিতে থাকা শিক্ষক-কর্মচারীদের জন্য এবার এলো স্বস্তির খবর। আটকে থাকা বেতন ও বোনাস পাওয়ার পথ খুলে দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। তবে এর জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিষ্ঠানগুলোকে বকেয়া বিল জমা দিতে হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নতুন নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভুলের কারণে আগস্ট ২০২৫ থেকে জুন ২০২৬-এর মধ্যে যেসব শিক্ষক-কর্মচারী এক বা একাধিক মাসের বেতন কিংবা বোনাস পাননি, তাদের বকেয়া পরিশোধের জন্য প্রতিষ্ঠানের প্যানেলে নতুন অপশন যুক্ত করা হয়েছে।


অর্থাৎ, এতদিন তথ্যের ভুলের কারণে যে বেতন আটকে ছিল, এখন সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান চাইলে মাসওয়ারি সেই বেতন ও বোনাসের বিল আবার জমা দিতে পারবে। বুধবার এক বিজ্ঞপ্তিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এ তথ্য জানান। তবে বেতন আটকে যাওয়ার কারণ যদি জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভুল না হয়ে ব্যাংক-সংক্রান্ত সমস্যা হয়, তাহলে নিয়মটা ভিন্ন। যথাসময়ে বিল জমা দেওয়ার পর ব্যাংকের তথ্য ভুল থাকায় কারও এমপিওর টাকা ব্যাংকে না গিয়ে ফেরত এলে, সেটিকে বকেয়া হিসেবে নতুন করে বিল জমা দেওয়ার প্রয়োজন নেই।


এ ধরনের অর্থের জন্য প্রতিষ্ঠানের প্যানেলে থাকা ‘ইএফটি স্যালারি বাউন্স’ অপশনে সংশ্লিষ্ট শিক্ষকের নাম যুক্ত হবে। এরপর ব্যাংকের সঠিক তথ্য দেওয়া হলে ফেরত যাওয়া সেই অর্থ পুনরায় পাঠানো হবে। এদিকে মাউশির নির্দেশনায় সময়সীমাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে সেপ্টেম্বর ২০২৬ মাসের এমপিও বিল জমা দিতে হবে। একই সময়ের মধ্যে আগস্ট ২০২৫ থেকে জুন ২০২৬ পর্যন্ত বকেয়া থাকা মাসগুলোর বিলও মাসওয়ারি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


এ জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। ফলে জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভুলের কারণে দীর্ঘদিন বেতন-বোনাস থেকে বঞ্চিত শিক্ষক-কর্মচারীদের জন্য এবার সেই আটকে থাকা অর্থ পাওয়ার সুযোগ তৈরি হলো। তবে নির্ধারিত সময়ের মধ্যে সঠিকভাবে বকেয়া বিল জমা দেওয়াটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?