ঢাকা | |
সংবাদ শিরোনাম :
স্পেসএক্সের প্রযুক্তিতে আকাশে ভাসবে টেসলার নতুন রোডস্টার, আনলেন ইলন মাস্ক 'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল শারদীয় দুর্গাপূজায় দেশ-বিদেশের সনাতন ধর্মাবলম্বীদের রাষ্ট্রপতির শুভেচ্ছা ডেঙ্গুতে আরও ৪ জনের প্রাণহানি, নতুন রোগী ভর্তি ১১৮১ জন রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে সবজির দাম চড়া, স্বস্তি নেই মাছ ও মুরগিতেও দুই-তিন সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি চূড়ান্ত হবে: অর্থমন্ত্রী পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল সিরাজগঞ্জে ট্রাকের গতিরোধ করে গ্যাস সিলিন্ডার লুট মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত

টিকিট ছাড়া স্টেশনে ঢুকতে দেওয়া হবে না: স্টেশন কর্তৃপক্ষ

ট্রেনে ঈদযাত্রায় শতভাগ অনলাইনে টিকিটের কারণে স্টেশনে টিকিটবিহীন কাউকে ঢুকতে দেওয়া হবে না জানিয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ।
  • আপলোড সময় : ২৫ জুন ২০২৩, দুপুর ১:৫৭ সময়
  • আপডেট সময় : ২৫ জুন ২০২৩, দুপুর ১:৫৭ সময়
টিকিট ছাড়া স্টেশনে ঢুকতে দেওয়া হবে না: স্টেশন কর্তৃপক্ষ ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার | ছবি: বাংলা নিউজ নেটওয়ার্ক

ট্রেনে ঈদযাত্রায় শতভাগ অনলাইনে টিকিটের কারণে স্টেশনে টিকিটবিহীন কাউকে ঢুকতে দেওয়া হবে না জানিয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ। আজ রোববার)সকালে কমলাপুরে ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার সাংবাদিকদের এই কথা বলেন।

মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, ‘ঈদে যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেসব যাত্রীরা অনলাইনে টিকিট কেটেছেন তাদেরকে টিকিট দেখে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। টিকিট ছাড়া কাউকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।’ 

সারওয়ার বলেন, ‘অনলাইনে শতভাগ টিকিট বিক্রি হয়েছে আগেই। আর ২৫ ভাগ স্ট্যান্ডিং টিকিট কাউন্টার থেকে কাটতে পারছেন যাত্রীরা। যেসব যাত্রীরা টিকিট কাটতে পারছেন তাদেরকেই স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।’ 

মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, সকাল থেকে ১৮টি ট্রেন ছেড়ে গেছে। সবগুলো ট্রেনেই শতভাগ টিকিট বিক্রি হয়েছে। যথা সময়েই প্রায় সবগুলো ট্রেন ছেড়ে গেছে। আন্তঃনগর ৩৮ জোড়া, মেইল ৬ জোড়া ও কমিউটার ৮ জোড়া ট্রেন ঢাকা থেকে ছেড়ে যাবে। এছাড়া ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ২ জোড়া ট্রেন চলাচল করছে। অর্থাৎ মোট ৫৪ জোড়া ট্রেন আজ চলাচল করছে। আগামীকাল ঢাকা স্টেশন থেকে ঢাকা দেওয়ানগঞ্জ আরও একটি ঈদের স্পেশাল ট্রেন চলাচল করবে। 

ঈদের স্পেশাল ট্রেনের বিষয়ে মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, গতকাল থেকে দুটি স্পেশাল ট্রেন চলাচল করছে। ঢাকা লালমনি ও ঢাকা পঞ্চগড় স্পেশাল ট্রেন দুটি ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে চলাচল করছে। 

মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, ট্রেনে ঢাকা থেকে প্রতিদিন প্রায় এক লাখ যাত্রী ঈদে বাড়ি যেতে পারবে। ঢাকা স্টেশন ও বিমানবন্দর স্টেশন থেকে এসব যাত্রীরা যারা টিকিট কেটেছেন তারা ট্রেনে যাতায়াত করতে পারবেন। 

কয়েকটি ট্রেনের বিলম্ব হওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সারওয়ার বলেন, ট্রেনের শিডিউল বিপর্যয় বলতে যেটা বোঝায় এমনটি কিন্তু হয়নি। আধঘণ্টা কিংবা একঘণ্টা বিলম্ব হওয়াকে শিডিউল বিপর্যয় বলা যাবে না। ট্রেনগুলো আসা যাওয়ার জন্য দুই একটি ট্রেন আধঘণ্টা বা একঘণ্টা দেরি হতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা