ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘এবারের এইচএসসির ফলাফলই আসলে প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ জানাই’ আন্দোলন করে সরকার গঠন করা যায় না: চিফ হুইপ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার নেমেছে ৪৪.৮৪ শতাংশে শূন্য পাসের প্রতিষ্ঠান একীভূত করার ভাবনা, শিক্ষকদের চাকরি যাবে না: শিক্ষামন্ত্রী কারিগরিতে পাসের হার ৪৯.৪৩%, জিপিএ-৫ পাওয়া ৮৮৬ জনের মধ্যে ছাত্রী ৭০৬ জন আট বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন, ৪৯ প্রতিষ্ঠানের সবাই ফেল ৯ গুলিতে আহত উল্লেখ করে মামলা, তদন্তে উঠে এল ‘ঘটনাই ঘটেনি’ প্রেমে ব্যর্থ হয়ে মাদকাসক্তি, পরে ইন্টারনেট দেখে গড়েন ইয়াবা কারখানা ভারতের বিপক্ষে জয়ের ম্যাচে স্যান্টনারের রেকর্ড স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীকে ‘ঘেরাও’ করার হুমকি নাহিদের

রাজধানীসহ ২৫ জেলায় বইছে তাপপ্রবাহ, ভারী বর্ষণের আশঙ্কা

একদিকে দেশের ২৫ জেলার ওপর দিয়ে বইছে মৃদু তাপপ্রবাহ, অন্যদিকে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা। এর মধ্যেই
  • আপলোড সময় : ১৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫১ সময়
  • আপডেট সময় : ১৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫১ সময়
রাজধানীসহ ২৫ জেলায় বইছে তাপপ্রবাহ, ভারী বর্ষণের আশঙ্কা

একদিকে দেশের ২৫ জেলার ওপর দিয়ে বইছে মৃদু তাপপ্রবাহ, অন্যদিকে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা। এর মধ্যেই আগামী কয়েক ঘণ্টা ও পরবর্তী কয়েক দিনের আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সন্ধ্যায় দেওয়া আগামী পাঁচ দিনের পূর্বাভাসে জানানো হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, রংপুর, নীলফামারী, চাঁদপুর, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সাতক্ষীরা, খুলনা, বরিশাল ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।


তবে স্বস্তির খবরও রয়েছে। তাপপ্রবাহ কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে। একই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।


এ ছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গাতেও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কয়েকটি অঞ্চলে বৃষ্টির পাশাপাশি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার জন্যও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আজ দুপুর ১টা পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।


ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। অর্থাৎ দেশের একদিকে তাপপ্রবাহের দাপট থাকলেও অন্যদিকে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে দিনের তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে এবং কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টির কারণে সাময়িকভাবে স্বস্তি ফিরতে পারে। আবহাওয়ার এই পরিবর্তন আগামী কয়েক দিনও অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মেসি কাপে মেসির রসিকতা

মেসি কাপে মেসির রসিকতা