ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ৩ ককটেল বিস্ফোরণ ২০২৭ সালের দাখিল ও এসএসসিতে ১৩ বিষয়ে অভিন্ন প্রশ্নপত্র হজযাত্রীদের সেবায় অবহেলা বরদাশত করা হবে না: এজেন্সিগুলোর উদ্দেশে ধর্মমন্ত্রী মিছিলের প্রস্তুতি, ৩ মাইক্রোবাসসহ আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী আটক খোঁজ-খবর নিতে বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ আঞ্চলিক কার্যালয়ে প্রশাসক, দেখলেন ডিএসসিসি ‘২৫ শতাংশই অনুপস্থিত’ যানজট কমাতে ১৫ দিন পর পর সমন্বয় সভা কপোতাক্ষ নদের ভাঙন আতঙ্কে বাঁধ পাহারা দিচ্ছে মানুষ সম্পর্ক সহজ করতে শেখ হাসিনাকে হস্তান্তর করা একটা শর্ত: তথ্য উপদেষ্টা পাঁচ সিঁড়ির চারটিই বন্ধ ছিল, মৃত্যু নিয়ে ধূম্রজাল

সৌদি আরব ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

সৌদি আরবে চলমান সংঘাতের প্রভাব এবার সরাসরি মার্কিন নাগরিকদের ভ্রমণ নির্দেশনায়। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সৌদি আরবের জন্য ভ্রমণ
  • আপলোড সময় : ১৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪১ সময়
  • আপডেট সময় : ১৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪১ সময়
সৌদি আরব ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

সৌদি আরবে চলমান সংঘাতের প্রভাব এবার সরাসরি মার্কিন নাগরিকদের ভ্রমণ নির্দেশনায়। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সৌদি আরবের জন্য ভ্রমণ সতর্কতা সংশোধন করে তৃতীয় পর্যায়ের সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। ফলে দেশটিতে ভ্রমণের আগে নাগরিকদের নতুন করে পরিস্থিতি বিবেচনার পরামর্শ দেওয়া হয়েছে। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত এক সতর্কবার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।


সতর্কবার্তায় সৌদি আরবে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য হামলা, সশস্ত্র সংঘাত এবং সন্ত্রাসবাদের ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে স্থানীয় আইনের কারণে মার্কিন নাগরিকদের ঝুঁকিতে পড়ার আশঙ্কার কথাও জানানো হয়েছে। মার্কিন কর্তৃপক্ষ বলেছে, সৌদি আরবের নির্দিষ্ট কিছু এলাকায় এসব নিরাপত্তা ঝুঁকি আরও বেশি। তাই দেশটির বিভিন্ন অঞ্চলে ভ্রমণের ক্ষেত্রে পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছে।


এদিকে সৌদি আরবের প্রতিবেশী ইয়েমেনের জন্য যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ মাত্রার ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল রয়েছে। ইয়েমেন ভ্রমণের পরিকল্পনা না করার জন্য মার্কিন নাগরিকদের আগের মতোই নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ সৌদি আরবের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সতর্কতার মাত্রা বাড়লেও ইয়েমেনের জন্য আগের সর্বোচ্চ সতর্কতাই বহাল রাখা হয়েছে। সৌদি আরব ও ইয়েমেনকে ঘিরে চলমান সংঘাত এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির মধ্যেই ওয়াশিংটনের পক্ষ থেকে এই নতুন সতর্কতা দেওয়া হলো। পরিস্থিতি আরও অবনতি হলে ভ্রমণ নির্দেশনায় পরবর্তী সময়ে নতুন পরিবর্তন আসতে পারে বলেও সতর্কবার্তার মাধ্যমে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।


সূত্র: আল জাজিরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?