ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘এবারের এইচএসসির ফলাফলই আসলে প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ জানাই’ আন্দোলন করে সরকার গঠন করা যায় না: চিফ হুইপ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার নেমেছে ৪৪.৮৪ শতাংশে শূন্য পাসের প্রতিষ্ঠান একীভূত করার ভাবনা, শিক্ষকদের চাকরি যাবে না: শিক্ষামন্ত্রী কারিগরিতে পাসের হার ৪৯.৪৩%, জিপিএ-৫ পাওয়া ৮৮৬ জনের মধ্যে ছাত্রী ৭০৬ জন আট বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন, ৪৯ প্রতিষ্ঠানের সবাই ফেল ৯ গুলিতে আহত উল্লেখ করে মামলা, তদন্তে উঠে এল ‘ঘটনাই ঘটেনি’ প্রেমে ব্যর্থ হয়ে মাদকাসক্তি, পরে ইন্টারনেট দেখে গড়েন ইয়াবা কারখানা ভারতের বিপক্ষে জয়ের ম্যাচে স্যান্টনারের রেকর্ড স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীকে ‘ঘেরাও’ করার হুমকি নাহিদের

দাম্পত্য কলহের জেরে স্বামীকে খুন করে পালালো স্ত্রী

বরিশাল নগরীর একটি ভাড়া বাসা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় তার স্ত্রীর বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। পারিবারিক
  • আপলোড সময় : ১৫ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৪৯ সময়
  • আপডেট সময় : ১৫ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৪৯ সময়
দাম্পত্য কলহের জেরে স্বামীকে খুন করে পালালো স্ত্রী

বরিশাল নগরীর একটি ভাড়া বাসা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় তার স্ত্রীর বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। পারিবারিক কলহের জেরে স্ত্রী নাসিমা বেগম তার স্বামী নুরুজ্জামান হাওলাদারকে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্ত্রী পলাতক রয়েছেন। মঙ্গলবার ভোরে নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ইছাকাঠি কলোনির একটি ভাড়া বাড়ি থেকে ৫৫ বছর বয়সী নুরুজ্জামানের মরদেহ উদ্ধার করা হয়। তিনি বরিশাল আদালতের এক আইনজীবীর মুহুরি হিসেবে কাজ করতেন। চাকরির কারণে স্ত্রীকে নিয়ে ওই বাসায় থাকতেন তিনি।


পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, কয়েক দিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে নুরুজ্জামান ও তার স্ত্রী নাসিমা বেগমের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এরই ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাতে স্বামীকে মারধরের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। অভিযোগ রয়েছে, হত্যার পর নাসিমা বাইরে থেকে ঘরে তালা দিয়ে পালিয়ে যান। পরে বিষয়টি স্থানীয়দের নজরে এলে পুলিশকে খবর দেওয়া হয়।


বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। বাইরে থেকে তালাবদ্ধ ঘরের তালা ভেঙে ভেতর থেকে নুরুজ্জামানের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে ঠিক কীভাবে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন প্রয়োজন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। একই সঙ্গে পলাতক নাসিমা বেগমকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ কী এবং এর সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। নুরুজ্জামান মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের পূর্ব তয়কা গ্রামের মৃত সাত্তার হাওলাদারের ছেলে। স্বজন ও স্থানীয়দের মধ্যে এই ঘটনায় তৈরি হয়েছে চাঞ্চল্য।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মেসি কাপে মেসির রসিকতা

মেসি কাপে মেসির রসিকতা