আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভুল সিদ্ধান্তের কারণে বিএনপি ব্যর্থ রাজনৈতিক দলে পরিণত হয়েছে। এখন অপেক্ষা ছাড়া কিছুই করার নেই দলটির। দেশি- বিদেশি পর্যবেক্ষকরা পর্যবেক্ষণ করেছেন। নির্বাচন কতটা শান্তিপূর্ণ সুষ্ঠু হয়েছে তারা সেটা দেখেছেন।
সোমবার (৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেছেন, রেজাল্ট অফিশিয়ালি ঘোষণার পর বিরোধী দল কারা সে বিষয়ে জানা যাবে। অলরেডি বিরোধী দল জাতীয় পার্টিরতো অনেকেই জিতেছেন, ১৪ দলেরও দুজনের মতো জিতেছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নতুন রেকর্ড স্থাপন করে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেখ হাসিনা। ভারত, নেপাল, চীন, রাশিয়াসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা অভিনন্দন জানিয়েছেন। এজন্য আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
জনগণ ব্যালটের মাধ্যমে রায় দিয়েছেন জানিয়ে তিনি বলেন, বিএনপি এবারও ব্যর্থ হয়েছে। আগামী ৫ বছর অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই।
তিনি আরও বলেন। আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে আওয়ামী লীগ। দ্বাদশ সংসদে বিরোধী দল কারা হবে নতুন প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন’,
বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন