ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার নেতানিয়াহুর চুল ও মেকআপে ইসরায়েলের খরচ প্রায় ৪ লাখ ৭০ হাজার ডলার হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে? ‘হারতেও জানতে হয়’ —আর্জেন্টিনাকে স্পেনের ফুটবলারের খোঁচা দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান শরীয়তপুরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল ৫ থেকে ৭ দিনের মধ্যে গ্যাস সংকট স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী রাজাউল্লাহর ছক্কার রেকর্ড, অবশেষে পাকিস্তানের দিন পুতিন ও পেজেশকিয়েনের সঙ্গে বৈঠক মোদির, নানা ইস্যুতে আলোচনা মেয়ের পোষা ছাগল চুরির ঘটনাকে জীবনের অন্যতম ‘হৃদয়বিদারক ঘটনা’ বললেন আসিফ নজরুল

‘হারতেও জানতে হয়’ —আর্জেন্টিনাকে স্পেনের ফুটবলারের খোঁচা

বিশ্বকাপের ফাইনালে হারার পর মাঠের উত্তেজনা এবারও পিছু ছাড়ছে না আর্জেন্টিনার। শিরোপা জয়ের পর সেই বিতর্কিত সংঘর্ষের প্রসঙ্গ
  • আপলোড সময় : ১২ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৪৭ সময়
  • আপডেট সময় : ১২ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৪৭ সময়
‘হারতেও জানতে হয়’ —আর্জেন্টিনাকে স্পেনের ফুটবলারের খোঁচা

বিশ্বকাপের ফাইনালে হারার পর মাঠের উত্তেজনা এবারও পিছু ছাড়ছে না আর্জেন্টিনার। শিরোপা জয়ের পর সেই বিতর্কিত সংঘর্ষের প্রসঙ্গ টেনে আর্জেন্টিনাকে কড়া বার্তা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার ফাবিয়ান রুইজ। দ্য অ্যাথলেটিককে দেওয়া সাক্ষাৎকারে রুইজ বলেন, ফাইনালের পর দুই দলের ফুটবলারদের মধ্যে যে উত্তেজনা ও মারামারি হয়েছিল, সেটি বিশ্ব ফুটবলের জন্য মোটেও ভালো কোনো দৃশ্য ছিল না।


বিশেষ করে শিশু ও উঠতি ফুটবলারদের সামনে এমন ঘটনা খারাপ উদাহরণ তৈরি করে বলে মনে করেন পিএসজির এই তারকা। রুইজ বলেন, এমন দৃশ্য সবাই দেখেছে এবং কেউই তা দেখতে পছন্দ করে না। ফুটবল অনুসরণ করা অনেক ছোট শিশু আছে। তাদের সামনে ফুটবলারদের এমন আচরণকে উদাহরণ হিসেবে তুলে ধরা উচিত নয়।


এরপরই আর্জেন্টিনাকে যেন সরাসরি খোঁচা দেন রুইজ। তিনি বলেন, ফুটবলে শুধু জিততে জানলেই হবে না, হারতেও জানতে হবে। কেউই হারতে পছন্দ করে না, কিন্তু বিশ্বকাপের ফাইনালে যা ঘটেছে, সেটি ছিল অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি মুহূর্ত। তবে সেই ঘটনা নিয়ে আর বিতর্ক বাড়াতে চান না স্পেনের এই মিডফিল্ডার। রুইজের আশা, সময়ের সঙ্গে ফাইনালের পরের সংঘর্ষের ঘটনা মানুষ ভুলে যাবে।


তার ভাষায়, স্পেন সবসময় ভালো উদাহরণ স্থাপনের চেষ্টা করে। কারণ ছোট শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ—সবাই ফুটবল দেখে। তাই এমন কোনো ঘটনা কারও কাছেই উপভোগ্য নয়। রুইজের মতে, শেষ পর্যন্ত মানুষের মনে থাকা উচিত স্পেনের সেই অবিস্মরণীয় বিশ্বকাপ উদ্‌যাপন। তবে আর্জেন্টিনার সঙ্গে ফাইনালের পরের সেই সংঘর্ষ যে স্পেনের বিশ্বকাপ জয়ের গল্পে একটি বিতর্কিত অধ্যায় হয়ে থাকল, তা বলার অপেক্ষা রাখে না।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের