ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনা হবে: বাণিজ্যমন্ত্রী ৬ষ্ঠ-১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা: মাহদী আমিন ভুল করে ‘ডাকাত দলের বাসে’, মারধর-মুক্তিপণ দিয়ে শেষে উদ্ধার জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-তাহমীদ, ঢাবিতে হাসিব-আইয়াম ১৩ সিটি করপোরেশনে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থী যারা সার কার্যক্রম তদারকিতে ‘সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুম’ চালু পর্যটকে মুখর কক্সবাজার: জমজমাট মৌসুম শুরুর প্রত্যাশা সব স্থানে সাত জনের বেশি সমর্থনপ্রত্যাশী বিএনপির, প্রার্থী চূড়ান্ত জামায়াতের ঠাকুরগাঁও সীমান্তে ১ বাংলাদেশিকে হত্যা ও ২ জনকে আটক করেছে বিএসএফ সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে সরকারের প্রভাব বাড়ছে

মার্কিন ঘাঁটিতে হামলায় চীনা উপগ্রহ ব্যবহার করে ইরান

জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে গত জুলাইয়ে চালানো প্রাণঘাতী হামলার আগে ইরান চীনা কৃত্রিম উপগ্রহের তোলা উচ্চমানের
  • আপলোড সময় : ১২ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫৭ সময়
  • আপডেট সময় : ১২ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫৭ সময়
মার্কিন ঘাঁটিতে হামলায় চীনা উপগ্রহ ব্যবহার করে ইরান

জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে গত জুলাইয়ে চালানো প্রাণঘাতী হামলার আগে ইরান চীনা কৃত্রিম উপগ্রহের তোলা উচ্চমানের ছবি ব্যবহার করেছিল বলে দাবি করা হয়েছে। ওই হামলায় তিনজন মার্কিন সেনা নিহত হন। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার লক্ষ্য ছিল জর্ডানের মুওয়াফাক সালতি বিমানঘাঁটি। হামলার আগে ঘাঁটির বিস্তারিত উপগ্রহচিত্র তেহরানের হাতে পৌঁছেছিল। তবে কোন কোন চীনা প্রতিষ্ঠান ইরানকে এসব ছবি সরবরাহ করেছিল, তাদের নাম প্রকাশ করেনি মার্কিন কর্মকর্তারা।


এ ঘটনায় চীন সরাসরি জড়িত ছিল—এমন কোনো অভিযোগও তোলেনি ওয়াশিংটন। তবে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা বিষয়টি চীনা প্রতিনিধিদের সামনে তুলে ধরেছেন। চীনের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে এ বিষয়ে প্রমাণ উপস্থাপনের দাবি জানানো হয়েছে। এর আগে গত মে মাসে ইরানকে সামরিক কাজে ব্যবহারযোগ্য উপগ্রহচিত্র সরবরাহের অভিযোগে তিনটি চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র।


নতুন এই অভিযোগ সামনে আসায় ইরান ও চীনের মধ্যে মহাকাশভিত্তিক তথ্য আদান-প্রদান এবং তা সামরিক অভিযানে ব্যবহারের বিষয়টি নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ আরও বাড়তে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘৮০-৯০ দশকের’ ছবি বানাচ্ছেন? জেনে নিন আড়ালের ঝুঁকিগুলো

‘৮০-৯০ দশকের’ ছবি বানাচ্ছেন? জেনে নিন আড়ালের ঝুঁকিগুলো