ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দিস ইজ অ্যাবসার্ড—চিফ হুইপকে ডেপুটি স্পিকার ভিসা নিয়ে বড় সুখবর, এক পারমিটেই ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম অতিরিক্ত টাকা আদায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার; কক্সবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা মিথ্যা বললে শরীরে যেসব ক্ষতি হতে পারে ফেইনুর্ডকে ৫-১ গোলে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করল বার্সেলোনা সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তৃতীয় দিনে গ্রাহকদের ৩৮১ কোটি টাকা উত্তোলন যমুনা সেতুতে দুর্ঘটনা, উত্তরবঙ্গমুখী লেনে যান চলাচল বন্ধ ফিলিস্তিনের পক্ষে কথা বলায় কাজ হারাচ্ছেন অস্কারজয়ী অভিনেত্রী কাগজে মজুত থাকলেও মাঠে সারের হাহাকার: সংসদে শফিকুল ইসলাম মাসুদ

দিস ইজ অ্যাবসার্ড—চিফ হুইপকে ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সরকারি দলের চিফ হুইপ নূরুল ইসলাম মনির ওপর ক্ষোভ প্রকাশ করেছেন
  • আপলোড সময় : ১০ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৯ সময়
  • আপডেট সময় : ১০ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৯ সময়
দিস ইজ অ্যাবসার্ড—চিফ হুইপকে ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সরকারি দলের চিফ হুইপ নূরুল ইসলাম মনির ওপর ক্ষোভ প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। অন্য এক সংসদ সদস্যের বক্তব্যের সময় নিজের আসন ছেড়ে কথা বলায় তাকে দ্রুত আসনে ফিরে যাওয়ার অথবা সংসদ কক্ষের লবিতে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।


বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে জাতীয় সংসদে ৬৮ বিধির আওতায় চলমান সার সংকট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা চলার সময় এ ঘটনা ঘটে। সার সংকট নিরসনে আলোচনার প্রস্তাব উত্থাপন করেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান। প্রস্তাবের ওপর জামায়াতের সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহী বক্তব্য দেওয়ার সময় চিফ হুইপ নূরুল ইসলাম মনি নিজের আসন ছেড়ে অন্য এক সরকারদলীয় সংসদ সদস্যের কাছে গিয়ে কথা বলতে শুরু করেন।


এতে সংসদ অধিবেশনে ব্যাঘাত সৃষ্টি হলে মাহবুবুল আলম সালেহী কিছুক্ষণের জন্য বক্তব্য থামিয়ে দেন। বিষয়টি লক্ষ্য করে সভাপতির আসনে থাকা ডেপুটি স্পিকার কায়সার কামাল অসন্তোষ প্রকাশ করেন। চিফ হুইপকে উদ্দেশ করে ডেপুটি স্পিকার বলেন, ‘মাননীয় চিফ হুইপ লবিতে যাবেন, আর না হয় সিটে বসবেন, প্লিজ। দিস ইস অ্যাবসার্ড।’ ডেপুটি স্পিকারের এই নির্দেশের পর চিফ হুইপ নিজ আসনে ফিরে গেলে সংসদ কক্ষে শৃঙ্খলা ফিরে আসে। পরে মাহবুবুল আলম সালেহী আবারও তার বক্তব্য শুরু করেন এবং সার সংকট নিয়ে আলোচনা অব্যাহত থাকে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের