ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালির প্রবেশমুখে যুক্তরাষ্ট্রের চালকবিহীন সাবমেরিন ড্রোন আটক করল ইরান পাঠ্যবইয়ে আসছে জুলাই গণঅভ্যুত্থান ও শেখ হাসিনা সরকারের কর্মকাণ্ড: সংসদে শিক্ষামন্ত্রী লোডশেডিংয়ে আলু নিয়ে শঙ্কা শি-ট্রাম্প বৈঠকের আগেই চীনের বাণিজ্যে জোয়ার উত্তর কোরিয়ার নৌবাহিনীতে পরমাণু বোমা নিক্ষেপে সক্ষম ডেস্ট্রয়ার যুক্ত চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া যাবে না: আনু মুহাম্মদ ২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য, চলবে সংসদ ভবনও বাড়ছে ই-বর্জ্যের ভাগাড়, তৈরি হচ্ছে স্বাস্থ্যঝুঁকি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই ঢাকার আকাশে মেঘ-বৃষ্টির আভাস, কাটছে না ভ্যাপসা গরম

চবিতে ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফুল ইসলাম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের
  • আপলোড সময় : ৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪১ সময়
  • আপডেট সময় : ৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪১ সময়
চবিতে ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফুল ইসলাম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। মঙ্গলবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হলের প্রবেশপথের কাছে এ দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, হলের প্রবেশমুখের পাশে একটি পুরোনো ভবনের ওপর ব্যানার লাগাতে উঠেছিলেন আরিফুল। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৈদ্যুতিক তারের সঙ্গে কিছুক্ষণ ঝুলে থাকেন। পরে আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে দ্রুত বিদ্যুতের প্রধান সংযোগ বন্ধ করেন। এরপর বৈদ্যুতিক তার থেকে নিচে পড়ে যান তিনি। আরিফুলের সঙ্গে থাকা প্রাণিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সামির ইসলাম জানান, রাত ৯টা ৫০ মিনিটের দিকে হলের গেটের পাশে একটি ছোট কক্ষের ওপর উঠেছিলেন আরিফুল। সেখানেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।


পরে গুরুতর আহত অবস্থায় তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের প্রধান চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়ব জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত এক শিক্ষার্থীকে চিকিৎসাকেন্দ্রে আনা হয়েছিল। তখন তার অবস্থা আশঙ্কাজনক ছিল। চিকিৎসাধীন অবস্থায় পরে আরিফুল ইসলামের মৃত্যু হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ ও বৈদ্যুতিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে প্রশ্ন উঠেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের